ঢাকা , বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬ , ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকার কেরাণীগঞ্জে ০১ টি বিদেশী পিস্তল, ০১ টি ম্যাগাজিন ও ০২ রাউন্ড গুলিসহ ০১ জন আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব।

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০১-১২ ১৩:০৬:০৬
ঢাকার কেরাণীগঞ্জে ০১ টি বিদেশী পিস্তল, ০১ টি ম্যাগাজিন ও ০২ রাউন্ড গুলিসহ ০১ জন আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব। ঢাকার কেরাণীগঞ্জে ০১ টি বিদেশী পিস্তল, ০১ টি ম্যাগাজিন ও ০২ রাউন্ড গুলিসহ ০১ জন আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব।
   
নিজস্ব প্রতিবেদক


ঢাকার কেরাণীগঞ্জে ০১ টি বিদেশী পিস্তল, ০১ টি ম্যাগাজিন ও ০২ রাউন্ড গুলিসহ ০১ জন আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব। র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব), যার প্রতিপাদ্য “বাংলাদেশ আমার অহংকার”- অপরাধ ও সন্ত্রাস দমনে রাষ্ট্রের এক অত্যন্ত দক্ষ ও নির্ভরযোগ্য বাহিনী হিসেবে দেশপ্রেম, পেশাদারিত্ব ও নৈতিকতা দিয়ে আইনশৃঙ্খলা রক্ষায় অবিস্মরণীয় অবদান রেখে চলেছে। সন্ত্রাস, চাঁদাবাজি, হত্যা, ছিনতাই, অপহরণ ও প্রতারণাসহ বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের গ্রেফতার করে র‌্যাব সাধারণ জনগণের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। একই সঙ্গে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও মাদক উদ্ধার করে র‌্যাব দেশের আইনশৃঙ্খলা রক্ষায় প্রশংসনীয় অবদান রেখেছে। এছাড়াও, সময়োপযোগী অভিযান চালিয়ে চাঞ্চল্যকর অপরাধে জড়িতদের দ্রুত গ্রেফতার ও আইনের আওতায় এনে সংস্থাটি ব্যাপক সুনাম অর্জন করেছে।

 অবৈধ অস্ত্র, সন্ত্রাসী কার্যকলাপ ও মাদক নির্মূলে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০ নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় সিপিএসসি লালবাগ ক্যাম্প এবং র‌্যাব-১৩ এর চৌকস আভিযানিক দল *গতকাল ১১/০১/২০২৬ তারিখ দুপুর ১৩.১০ ঘটিকায় সময়* গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, *ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন কালীগঞ্জ খেজুরবাগ কবরস্থান এলাকায়* আগ্নেয়াস্ত্র ব্যবসায়ী বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। প্রাপ্ত গোপন তথ্য যাচাই ও নিশ্চিত হওয়ার পর, উক্ত আভিযানিক দল দ্রুত সংশ্লিষ্ট এলাকায় গোয়েন্দা নজরদারি জোরদার করে। গোয়েন্দা তথ্য অনুযায়ী সুনির্দিষ্ট অভিযান পরিচালনার লক্ষ্যে বর্ণিত স্থানে পৌছামাত্র র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে *আসামি মো: তুহিন হোসেন (৩২),* পিতা- মো: বাছের মোল্লা, সাং- হাউজিং নতুন কলোনি, থানা- খালিশপুর, জেলা- খুলনা’কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তির নিকট হতে *ম্যাগজিনসহ ১টি পিস্তল, ০২ রাউন্ড তাজা গুলি ও ২টি বাটন মোবাইল ফোন* উদ্ধার করা হয়।

এই অভিযান র‌্যাব‑১০ এর নিরবিচ্ছিন্ন গোয়েন্দা কাজ, সময়োপযোগী প্রতিক্রিয়া ও দক্ষতার নিদর্শন। অবৈধ অস্ত্র, মাদক এবং অন্যান্য অপরাধমূলক কার্যক্রম উন্মোচনে এটি একটি প্রশংসনীয় উদাহরণ। আপনার কাছে যদি কোথাও অবৈধ অস্ত্র, মাদকের বেচাকেনা বা অপরাধমূলক কার্যকলাপের তথ্য থাকে, তাহলে দয়া করে তা র‌্যাবকে অবহিত করুন। আপনার একটি তথ্য একটি পরিবার বা জীবনের রক্ষাকবচ হতে পারে।
 
 গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজুর লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। ।

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ