ঢাকা , রবিবার, ০২ অগাস্ট ২০২৬ , ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ধুবিল ইউনিয়ন পরিষদে গণভোট নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত


আপডেট সময় : ২০২৬-০১-১১ ২১:২৮:২৩
ধুবিল ইউনিয়ন পরিষদে গণভোট নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত ধুবিল ইউনিয়ন পরিষদে গণভোট নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত
 
মোঃ আখতার হোসেন হিরন,
স্টাফ রিপোর্টার :
 
সিরাজগঞ্জের সলঙ্গায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ক প্রচারণার অংশ হিসেবে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সকালে ৩নং ধুবিল ইউনিয়ন পরিষদের আয়োজনে পরিষদ চত্ত্বরে অনুুষ্ঠিত উঠান বৈঠকে সভাপতিত্ব করেন উপজেলা আইসিটি অফিসার ও ধুবিল ইউনিয়ন পরিষদের প্রশাসক ইঞ্জি: মোহায়মেনু।

উঠান বৈঠকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ক প্রচারণা, নির্বাচনী আচরণবিধি সম্পর্কে অবহিতকরণ,পোস্টাল ব্যালটে ভোটদানে উদ্বুদ্ধকরণ,নির্বাচনকালীন বিভ্রান্তি,মিথ্যা ও গুজব প্রতিরোধে করণীয় বিষয়ে বক্তব্য রাখেন রায়গঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদ রানা,উপজেলা সিনিয়র মৎস অফিসার শরিফুল ইসলাম,সমাজসেবা অফিসার ইলিয়াস হাসান শেখ,উপজেলা প্রকৌশলী রবিউল ইসলাম,সহকারী প্রকৌশলী (বিএডিসি) আনন্দ বর্মন।

এতে ইউনিয়ন পরিষদের কর্মকর্তা সহ অত্র ইউনিয়নের শতাধিক নারী-পুরুষ অংশ গ্রহণ করেছে।

নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ