স্টাফ রিপোর্টারঃ
নেত্রকোনার কেন্দুয়া উপজেলার রোয়াইলবাড়ি আমতলা ইউনিয়নে দেড় কেজি গাঁজাসহ মো. গিয়াসউদ্দিন (৬৫) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
শনিবার (১০ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রোয়াইলবাড়ি আমতলা ইউনিয়নের রাজনগর গ্রামের উত্তরপাড়া এলাকায় তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। জব্দকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪৫ হাজার টাকা।
পেমই তদন্ত কেন্দ্রের এসআই মো. শফিউল আলমের নেতৃত্বে পরিচালিত অভিযানে গাঁজাটি উদ্ধার করা হয়। তিনি জানান, আটক ব্যক্তিকে কেন্দুয়া থানায় নেওয়া হয়েছে এবং এ ঘটনায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।