ঢাকা , বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬ , ৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

কেন্দুয়ায় নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনে মোবাইল কোর্টের অভিযান

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০১-১০ ১৭:৪৮:১৪
কেন্দুয়ায় নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনে মোবাইল কোর্টের অভিযান কেন্দুয়ায় নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনে মোবাইল কোর্টের অভিযান
স্টাফ রিপোর্টারঃ 
 
নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় নির্বাচনি আচরণবিধি ভঙ্গের অভিযোগে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে।
 
শনিবার (১০ জানুয়ারি ২০২৬) বিকেল ৪টা থেকে ৬টা পর্যন্ত কেন্দুয়া উপজেলার ছিলিমপুর, আদমপুর, মাসকা ও সান্দিকোনা বাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাঈম-উল ইসলাম চৌধুরী।
 
অভিযানকালে কেন্দুয়া পৌরসভার ছিলিমপুর মোড়ে “বিভিন্ন রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫”-এর বিধি ৭ লঙ্ঘনের প্রমাণ পাওয়ায় সংশ্লিষ্ট বিধিমালার বিধি ২৭ অনুযায়ী একজনকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
 
সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাঈম-উল ইসলাম চৌধুরী বলেন, আসন্ন নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে কেন্দুয়া উপজেলায় সংশ্লিষ্ট সকলকে নির্বাচনি আচরণবিধি কঠোরভাবে অনুসরণ করতে হবে। আচরণবিধি লঙ্ঘনের কোনো ঘটনা ঘটলে মোবাইল কোর্ট আইন অনুযায়ী তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ক্ষেত্রে সকলের সহযোগিতা একান্তভাবে কাম্য।
 
উল্লেখ্য, নির্বাচনকে সামনে রেখে আচরণবিধি বাস্তবায়নে প্রশাসনের এমন তৎপরতা এলাকায় সচেতনতা বৃদ্ধি করবে।


 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ