গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর গলাচিপায় কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে বেকারর দেআত্মকর্মসংস্থান সৃষ্টি ও স্থানীয় অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে ৩৮ জন প্রশিক্ষণার্থীদের কর্ম দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ কার্যক্রম শেষে সনদপত্র বিতরণ করা হয়েছে। শনিবার (১০ জানুয়ারি ২০২৬) সকাল ১১ টার দিকে চরকাজল হাই স্কুল অডিটোরিয়ামে কারিতাস বরিশাল অঞ্চলের আতায় (PRICCE) প্রকল্পের উদ্যোগে বেকার যুবক-যুবতিদের জন্য এ অনুষ্ঠানের আয়োজন করেন। প্রশিক্ষণ কার্যক্রমের আওতায় টেইলারিং ও ড্রেসমেকিংয়ে ২৫ জন নারী এবং মোটরসাইকেল সার্ভিসিংয়ে ১৩ জন পুরুষের হতে এ সনদপত্র তুলে দেওয়া হয়েছে।
পিআইসি ও ডব্লিউডিএমসি সভাপতি মো. মনিরুল ইসলাম প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠানের এ সভায় সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরকাজল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউডিএমসি সভাপতি মো. হাবিবুর রহমান মোল্লা, ইউডিএমসি সদস্য মো. আনিচ দফাদার, ইউডিএমসি সদস্য মো. আনিচ বিশ্বাস, চরকাজল পুলিশ ফারির এএসআই মো. শরিফুল ইসলাম, সমাজ সেবক মো. জহিরুল ইসলাম, প্রকল্প কর্মকর্তা, কারিতাস প্রাইস প্রকল্প; মো. মেহেদী হাসান শান্ত, ডিআরআর ও সিল্ক কর্মকর্তা মো. মারুফ হোসেন, লাইভলিহুড ও মার্কেট লিংকেজ কর্মকর্তা কে এম নাজমুল হুদা, মিল ও কেএমও কর্মকর্তা সমর পেরেরা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও প্রশিক্ষণার্থীরা।