ঢাকা , বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬ , ৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

কুড়িগ্রামে শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসে গ্রেফতার স্বেচ্ছাসেবক দল নেতাকে বহিষ্কার


আপডেট সময় : ২০২৬-০১-০৯ ২২:৫৪:৩০
কুড়িগ্রামে শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসে গ্রেফতার স্বেচ্ছাসেবক দল নেতাকে বহিষ্কার কুড়িগ্রামে শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসে গ্রেফতার স্বেচ্ছাসেবক দল নেতাকে বহিষ্কার
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-
শুক্রবার, ০৯ জানুয়ারি ২০২৬ ইং ০৭:০১ পিএম.
 
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা শুরুর আগেই কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলায় ‘প্রশ্নপত্রের’ ফটোকপিসহ আটক স্বেচ্ছাসেবক দল নেতা মিনারুল ইসলামকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, কুড়িগ্রাম জেলা শাখার দফতরের দায়িত্বে থাকা সদস্য তৌহিদুল ইসলাম তারেক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়েছে। জেলা স্বেচ্ছাসেবক দল কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক আরমান হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
 
অভিযুক্ত স্বেচ্ছাসেবক দল নেতা মিনারুল ইসলাম একই সঙ্গে নাগেশ্বরী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এবং বামনডাঙ্গা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক বলে জানা গেছে।
 
এর আগে শুক্রবার দুপুরে নিয়োগ পরীক্ষা শুরুর আগে নাগেশ্বরী উপজেলা শহরের কাজি মার্কেটের পেছনের একটি বাসা থেকে উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মিনারুল ইসলামসহ ছয় জনকে ‘প্রশ্নপত্রের’ ফটোকপি ও ডিজিটাল ডিভাইসসহ আটক করে পুলিশ। পৃথক আরেকটি অভিযানে একই উপজেলা শহরে একটি মাইক্রোবাস থেকে চালকসহ ৫ জনকে আটক করে পুলিশ। এ ছাড়াও পরীক্ষা চলাকালে উপজেলার একটি কেন্দ্রের ভেতর ডিজিটাল ডিভাইস ব্যবহারের দায়ে এক পরীক্ষার্থীকে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। একই অভিযোগে আরেক নারী পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়।
 
স্বেচ্ছাসেবক দল নেতা মিনারুলকে দল থেকে বহিষ্কারাদেশের সিদ্ধান্ত জানিয়ে প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কুড়িগ্রাম জেলা স্বেচ্ছাসেবক দলের সিদ্ধান্ত মোতাবেক নাগেশ্বরী উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মিনারুল ইসলামকে দলীয় সব পদ ও দায়িত্ব থেকে বহিষ্কার করা হলো।’ তবে একই অভিযোগে মিনারুলকে উপজেলা ও ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির থেকে বহিষ্কার করা হয়েছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।V

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ