ঢাকা , শুক্রবার, ০১ মে ২০২৬ , ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মিরপুরে উপজেলা প্রশাসনের ব্যার্থতায় কিছুদিন বন্ধ থাকার পর আবারও মাঠের মাটি কেটে বিক্রি


আপডেট সময় : ২০২৬-০১-০৯ ২২:১১:০১
মিরপুরে উপজেলা প্রশাসনের ব্যার্থতায় কিছুদিন বন্ধ থাকার পর আবারও মাঠের মাটি কেটে বিক্রি মিরপুরে উপজেলা প্রশাসনের ব্যার্থতায় কিছুদিন বন্ধ থাকার পর আবারও মাঠের মাটি কেটে বিক্রি
রফিকুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার মিরপুরে উপজেলা প্রশাসনের ব্যার্থতায় কিছুদিন বন্ধ থাকার পর আবারও মাঠের মাটি কেটে বিক্রির অভিযোগ উঠেছে। উপজেলার নয়নপুর মাঠে এ মাটি কাটা হচ্ছে গত কয়েকদিন যাবৎ। সরেজমিনে যেয়ে দেখা যায়, রাস্তা দিয়ে সারি সারি ট্রলিতে করে মাটি নিয়ে যাওয়া হচ্ছে। ট্রলি চালকদের জিজ্ঞাসা করলে, তারা জানান-সুজন ভাইয়ের অধীনস্থে আমরা মাটি নিয়ে যাচ্ছি। মাটি কোথায় নিয়ে যাচ্ছেন, এমন প্রশ্নের জবাবে তারা জানান-এ মাটি এক ব্যাক্তির জায়গা ভরাট করার জন্য নিয়ে যাওয়া হচ্ছে। কিছুদুর এগিয়ে দেখা যায়, খালি ট্রলি ঘুরে আসছে। আর একটু সামনের দিকে এগিয়ে দেখা যায়, মাটি রাস্তার পাশে ঢেলে ফেলে গেছে। সাংবাদিক আসার কথা শুনে খালি ট্রলি এভাবে পালিয়ে যায়। নয়নপুর মাঠের মধ্যে যেয়ে দেখা যায় এক্সেভেটর দিয়ে মাটি কাটা হচ্ছে। আমাদের যেতে দেখে বেশ কয়েকজন একটি তাবুর মধ্য থেকে বেরিয়ে আসে। এর মধ্যে সুজন নামের ব্যাক্তিকে আমরা জিজ্ঞাসা করি ট্রলি চালকরা তো আপনার কথা বলে, আপনি মাটি কাটাচ্ছেন। তিনি বলেন, আমি শুধু ওদের দায়িত্বে আছি, সেজন্যে ওরা আমার নাম বলেছে। এখানে মুল যিনি নিয়ন্ত্রণ করছে যুবদলের শিহাব। আপনারা তার সাথে কথা বলেন। শিহাব সেখানে না থাকায়, আমরা তার মোবাইল নং এ ফোন দিয়ে মাটির কাটার ব্যাপারে তার বক্তব্য জানতে চায়। তিনি বলেন, এখানে পুকুর থেকে মাটি কাটা হচ্ছে। আমি বাইরে আছি, পরে ফোন দেন। পরে তার সাথে সাংবাদিকদের সাথে দেখা হলেও মাটি কাটার বিষয়ে সদুত্তর দেননি। জানা গেছে, ইতিপূর্বে কয়েকদিন আগে মাটি কাটার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছিল। কয়েকদিন বন্ধ থাকার পর সবকিছু ম্যানেজ করে আবারও মাটি কাটা শুরু করেছে। দিনের বেলায় ট্রলি আর রাতের আধারে ড্রাম ট্রাক ঢুকিয়ে বিভিন্ন এলাকায় বিক্রি করা হচ্ছে। স্থানীয়রা জানান, তারা কয়েকদিন যাবৎ আবার মাটি কাটা শুরু করেছে এবং রাতের আধারেও মাটি কাটছে। বেশ কয়েকদিন আগে জরিমানা করেছিল। উপজেলা প্রশাসনের যোগ-সাজশে আবার তারা মাটি কেটে বিক্রি করছে। এ বিষয়ে মিরপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ঈষিতা আক্তার জানান, আবারও মাটি কাটলে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণ করব।

নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ