নবম-দশম শ্রেণীর পাঠ্যপুস্তকে সমকামীতার চিহ্ন
আপডেট সময় :
২০২৬-০১-০৮ ২৩:৪৩:২৫
নবম-দশম শ্রেণীর পাঠ্যপুস্তকে সমকামীতার চিহ্ন
(নাম প্রকাশ করবেন না)
চলতি বছর ২০২৬ সালের শিক্ষার্থীদের জন্য নতুন পাঠ্যপুস্তক প্রণয়ন করেছে ন্যাশনাল কারিকুলাম এন্ড টেক্সটবুক বোর্ড, বাংলাদেশ (এনসিটিবি)। সম্প্রতি এনসিটিবি এর অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে নতুন বছরের তৈরী পাঠ্যপুস্তক। সেই তালিকায় দেখা গেছে নবম-দশম শ্রেণীর ইংরেজী ১ম পত্র (English for Today) বইয়ের প্রথম অধ্যায়ে অন্তর্ভুক্ত করা হয়েছে সমকামিতার প্রতীক।
বইয়ের সবার প্রথমেই ইউনিট-১ এ 'Sense of Self' নামক অধ্যায়ের শুরুতে সমকামীতার প্রতীক রংধনু সংবলিত একটি চিত্র উপস্থাপন করা হয়েছে। তাছাড়াও লেসন-২ তে সমকামী বৈশিষ্টের সাথে সম্পর্কিত কিছু কথা বলা হয়, সেখানে ৪ নম্বর প্রশ্নে উল্লেখ করা হয় 'What is the importance of gender in the story? If the girl in "GIRL" were a boy, would the mother be telling him the same things?'
পাঠ্যপুস্তকের শুরুতে থাকা এই সমকামী চিহ্নের চিত্র নবীন নবম-দশম শ্রেণীর শিক্ষার্থীদের মনে কিরূপ প্রভাব ফেলবে, সেটাই এখন ভাববার বিষয়। বইটি সর্বশেষ সংস্করণ করা হয় ২০২৫ সালের অক্টোবরে। এর আগে ২০২৪ সালের শিক্ষাবর্ষের ইংরেজী পাঠ্যপুস্তকে এই অধ্যায়টি ছিলনা, পরবর্তীতে ২০২৫ সালের শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তকে 'সেন্স অফ সেল্ফ' নামক অধ্যায়টি যুক্ত করা হয় এবং বর্তমান সমকামীতার চিহ্ন সংবলিত ছবিটির সাদাকালো ছবি আকারে ছাপা হয়। এবার ২০২৬ সালের শিক্ষাবর্ষে ছবিটিকে রঙিন করে রংধনু বা সমকামীতার প্রতীককে চিত্রায়িত করা হয়েছে। নিজেকে চেনানোর পাঠে সমকামীতার চিহ্ন দিয়ে কী প্রকাশ করতে চাওয়া হচ্ছে সেটা এখন এক বিতর্কের বিষয়।
এনসিটিবি এর চেয়ারম্যান প্রফেসর রবিউল কবির চৌধুরীর দায়িত্বে এই পাঠ্যপুস্তক প্রকাশ করা হয়। প্রদত্ত রঙিন ছবিটি মূলত ইন্টারনেট থেকে সংগৃহিত। হ্যাট্টি পোর্টার নামক এক লেখকের প্রবন্ধ 'The politics of an unstable sense of self' থেকে নেওয়া হয়েছে। বিস্তারিত পড়ে জানা যায় ঐ প্রবন্ধটি সমকামীতা সংশ্লিষ্ট এবং এর মধ্যে সমকামীতা সম্পর্কিত বর্ণনা রয়েছে। নবম-দশম শ্রেণীর শিক্ষার্থীর জন্য জাতীয় পর্যায়ে মুদ্রিত পাঠ্যপুস্তকে এই ধরণের বিতর্কিত সংযোজন একজন কৌতুহলী শিক্ষার্থীর মনে সমকামীতা সংক্রান্ত নেতিবাচক প্রভাব ফেলতে পারে। শিক্ষার্থীদের মানসিক উন্নতির লক্ষে নবম-দশম শ্রেণীর ইংরেজী পাঠ্যপুস্তক থেকে নেতিবাচক মনোভাব তৈরী করে এমন চিত্র সরিয়ে ফেলা প্রয়োজন।
নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com
কমেন্ট বক্স