ঢাকা , বুধবার, ১৮ মার্চ ২০২৬ , ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

রাজস্থলীতে তথ্য আপা উদ্যোগে সেশন পরিচালনা


আপডেট সময় : ২০২৬-০১-০৮ ২০:৫৩:৪৪
রাজস্থলীতে তথ্য আপা উদ্যোগে সেশন পরিচালনা রাজস্থলীতে তথ্য আপা উদ্যোগে সেশন পরিচালনা
মোঃ আইয়ুব চৌধুরী
রাজস্থলী (রাঙামাটি)
রাজস্থলী উপজেলায় তথ্য আপা কার্যক্রমের আওতায় একটি সচেতনতামূলক সেশন পরিচালিত হয়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে কারিতাস বাংলাদেশের উদ্যোগে রাজস্থলী উপজেলার গাইন্দ্যা ইউনিয়নের হলুদিয়া পাড়ায় এ সেশন অনুষ্ঠিত হয়।
 
সেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিনা আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভারপ্রাপ্ত নির্বাচন কর্মকর্তা অনিক বড়ুয়া। এছাড়া উপজেলা তথ্য আপা অফিসের কর্মকর্তা লুই মারমা, কারিতাস রাজস্থলী উপজেলার মাঠ কর্মকর্তা মোঃ মামুন শিকদারসহ সংশ্লিষ্ট দপ্তরের দায়িত্বশীল কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
 
সেশনে সরকারি বিভিন্ন দপ্তরের সেবা গ্রহণের পদ্ধতি, গণভোট ও জাতীয় নির্বাচনে ভোট প্রদানের গুরুত্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিনা আক্তার বলেন, সেবা গ্রহণের ক্ষেত্রে কোনো ধরনের সমস্যা বা হয়রানির শিকার হলে ভুক্তভোগীদের সরাসরি উপজেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানান।
এ সেশনে বিভিন্ন পাড়ার মোট ৬০ জন উপকারভোগী অংশগ্রহণ করেন। পাশাপাশি তথ্য আপা কার্যক্রমের আওতায় ১৫ জন উপকারভোগীর বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা করা হয়।
 

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ