ঢাকা , বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬ , ৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

মণিরামপুরে ইসলামী আন্দোলন ও সহযোগী সংগঠনের যৌথ সভা


আপডেট সময় : ২০২৬-০১-০৮ ১৯:৩৫:২০
মণিরামপুরে ইসলামী আন্দোলন ও সহযোগী সংগঠনের যৌথ সভা মণিরামপুরে ইসলামী আন্দোলন ও সহযোগী সংগঠনের যৌথ সভা
এস এম মামুন, যশোর
 
যশোরের মণিরামপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও এর সহযোগী সংগঠনসমূহের উদ্যোগে এক যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে মণিরামপুর ইসলামী আন্দোলনের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-৫ (মণিরামপুর) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী মাষ্টার জয়নাল আবেদীন টিপু।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মণিরামপুর উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি আলহাজ্ব ইবাদুল ইসলাম মনু, সহ-সভাপতি মাওলানা আক্তারুজ্জামান এবং যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা আশিকুর রহমান। এছাড়া উপস্থিত ছিলেন মুজাহিদ কমিটির সভাপতি মাষ্টার আবুল কাশেম, মণিরামপুর ইসলামী শ্রমিক আন্দোলনের সভাপতি আলহাজ্ব ইজ্জত আলীসহ ইসলামী যুব আন্দোলন ও অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
 
সভায় আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম জোরদার করা, তৃণমূল পর্যায়ে জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং ইসলামী আদর্শভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা ও সৎ নেতৃত্ব উপহার দিতে প্রতিশ্রুতিবদ্ধ।
সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ