ঢাকা , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

‎পিডিবিএফ কর্মকর্তা কাজী মো. আব্দুল মোমেনের বিদায় সংবর্ধনা


আপডেট সময় : ২০২৬-০১-০৮ ১৬:৫৮:১৮
‎পিডিবিএফ কর্মকর্তা  কাজী মো. আব্দুল মোমেনের বিদায় সংবর্ধনা ‎পিডিবিএফ কর্মকর্তা কাজী মো. আব্দুল মোমেনের বিদায় সংবর্ধনা

মাহফুজ রাজা,স্টাফ রিপোর্টার:

‎সুদীর্ঘ ৩২ বছর অত্যন্ত নিষ্ঠা ও সুনামের সহিত চাকরিজীবন অতিবাহিত করে অবসরে গেলেন পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের (পিডিবিএফ) কর্মকর্তা  কাজী মো.আব্দুল মোমেন।

‎বুধবার (৭ জানুয়ারি)বিকালে কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা কার্যালয়ে সহকর্মীদের ব্যক্তিগত উদ্যোগে এই বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। সহকর্মীদের অকৃত্রিম ভালোবাসায় সিক্ত এই অনুষ্ঠানে যেন বিশ্বকবির সেই অমর পঙক্তি—“ভরা থাক স্মৃতিসুধায়, বিদায়ের পাত্রখানি”—এক জীবন্ত রূপ লাভ করে।

‎বাজিতপুর কার্যালয়ের সদ্য যোগদানকৃত ভারপ্রাপ্ত উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিডিবিএফ কিশোরগঞ্জ অঞ্চলের  উপ-পরিচালক মো. আক্তার হোসেন সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পরিচালক মোহাম্মদ আবু তাহের এবং নরসিংদী অঞ্চলের  মনোহরদী কার্যালয়ের সহকারী হিসাব কর্মকর্তা মো. জাফরুল ইসলাম।

‎অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাজিতপুর কার্যালয়ের সহকারী হিসাব কর্মকর্তা সুমন মিয়া,সেল্প কর্মকর্তা এ.কে. আজাদ ও খাইরুল ইসলাম, মাঠ কর্মকর্তা আব্দুস সাত্তারসহ কার্যালয়ের স্থায়ী ও অস্থায়ী সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

‎উল্লেখ্য, বিদায়ী কর্মকর্তা  কাজী মো.আব্দুল মোমেন মূলত কটিয়াদি উপজেলা কার্যালয়ের দারিদ্র্য বিমোচন কর্মকর্তা হিসেবে পূর্ণ দায়িত্বে ছিলেন এবং বাজিতপুর কার্যালয়টি তাঁর অতিরিক্ত দায়িত্বে ছিল। আগামী ৮ জানুয়ারি কটিয়াদিতে তাঁর শেষ কর্মদিবস।

‎বিদায়ী কর্মকর্তার স্মৃতিচারণ করতে গিয়ে বক্তারা বলেন, “একজন দক্ষ কর্মকর্তা হিসেবে অফিসের মানোন্নয়নে যতটুকু স্মার্ট ও দূরদর্শী হওয়া প্রয়োজন, তিনি ঠিক তেমনই একজন কর্মীবান্ধব ও স্মার্ট অফিসার ছিলেন। তাঁর শূন্যতা পূরণ হওয়ার নয়।”

‎অনুভূতি ব্যক্ত করতে গিয়ে কাজী মোমেন আবেগাপ্লুত কণ্ঠে বলেন, “আমি সারা জীবন অত্যন্ত আন্তরিকতার সাথে কাজ করার চেষ্টা করেছি। সহকর্মীদের মানসিক প্রশান্তি নিশ্চিত করে কাজের মান বাড়ানোই ছিল আমার লক্ষ্য। প্রতিষ্ঠান এবং এর সুফলভোগীদের কল্যাণে সর্বদা নিজেকে নিয়োজিত রেখেছি। স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে দাপ্তরিক পরিবেশকে সুন্দর করার চেষ্টা করেছি।” পরিশেষে তিনি পেশাগত জীবনে অজান্তে কেউ কষ্ট পেয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ জানান এবং সুস্থ অবসর জীবনের জন্য সকলের নিকট দোয়া প্রার্থনা করেন।


নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ