ঢাকা , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কুড়িগ্রামের উলিপুরে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা


আপডেট সময় : ২০২৬-০১-০৮ ০১:১০:১৭
কুড়িগ্রামের উলিপুরে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা কুড়িগ্রামের উলিপুরে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-
 
কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলায় গ্রামবাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এসময় ঘোড়দৌড় প্রতিযোগিতা উপভোগ করেন কয়েক হাজার দর্শক।
 
বুধবার (০৭ জানুয়ারি) বিকেলে উলিপুর উপজেলার হাতিয়া ইউনিয়নের মিয়াজী পাড়ায় আবুল কাশেম (ঘোড়া) স্মৃতির স্মরণে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। দেশের বিভিন্ন জায়গা থেকে ঘোড়া নিয়ে প্রতিযোগিতায় অংশ নেন প্রতিযোগীরা।
 
প্রতিযোগিতা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উলিপুর উপজেলার হাতিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিএম আবুল হোসেন।
 
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৭ কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী তাসভীর-উল ইসলাম। বিশেষ অতিথি জেলা বিএনপির সি‌নিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু।
 
নওগাঁর ধামইরহাট উপজেলার হালিমা খাতুনের ঘোড়াসহ বি‌ভিন্ন এলাকার ঘোড়া প্রতিযোগিতায় অংশ নেয়।

নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ