সাংবাদিককে হুমকি দিয়ে ছেলের ভিডিও ডিলিট করালেন এএসআই বিলাসী
আপডেট সময় :
২০২৬-০১-০৬ ০২:০১:০১
সাংবাদিককে হুমকি দিয়ে ছেলের ভিডিও ডিলিট করালেন এএসআই বিলাসী
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:
রাজশাহী নগরীতে নিজ ছেলের অপরাধমূলক কর্মকান্ডের ভিডিও সাংবাদিককে হুমকি দিয়ে ডিলিট করানোর অভিযোগ ওঠেছে বোয়ালিয়া মডেল থানার এএসআই বিলাসী বিরুদ্ধে।
শুধু তাই নয়, ভিডিও করে অপরাধ করেছে মর্মে প্রতিবাদ দিতে সাংবাদিককে চাপ অব্যাহত রেখেছেন তিনি।
জানা গেছে, শুক্রবার (২ জানুয়ারি) নগরীর কোর্ট স্টেশন এলাকায় প্রেমঘটিত বিরোধের জেরে প্রেমিকার চাচাতো ভাই সাব্বিরকে ডেকে নিয়ে মারধরের অভিযোগ ওঠেছে প্রেমিক তুর্য ও তার সহযোগীদের বিরুদ্ধে।
এরই জেরে শনিবার (৩ জানুয়ারি) দুপুরে তুর্যসহ ৭-৮ জন কিশোর বোয়ালিয়া থানার হাদীর মোড় এলাকায় ভুক্তভোগী কিশোরীর বাড়িতে হানা দেয়। মূলত তারা দেখাতে চায়, তারা কাইকে ভয় পায় না, তারা শক্তিশালি। এই কার্যক্রমকে স্থানীয়রা তাদের কিশোর গ্যাং বলে আখ্যা দিয়েছেন।
এদিন নির্যাতনের শিকার সাব্বিরের এলাকায় তুর্যগ্রুপ আসার কারণে উভয় পক্ষের মধ্যে হৈচৈ চেচামেচি শুরু হয়। এলাকাটি ঘনবসতি হওয়ায় একপর্যায়ে অল্প সময়ের মধ্যেই লোকজন জড়ো হলে সাব্বিরের প্রতিবেশীদের বিস্তারিত বলে। এতে সাব্বির-সহ ক্ষুদ্ধ প্রতিবেশীরা নগরীর বিভিন্ন প্রান্ত থেকে আসা কিশোরদের ধরে গণধোলাই দেয়।
ওই সময় স্থানীয়দের অনেকেই তাদের হাতে থাকা মোবাইল ফোনে ভিডিও চিত্র ধারণ করতে দেখা যায়। একই সময় ফটো সাংবাদিক পারভেজ ইসলাম ও ভিডিও ধারণ করেন।
ভিডিওতে তরুণীর পিতাকে বলতে দেখা যায়, আমার মেয়ে কোচিং এ যায়। সেখানে আমার মেয়েকে ডিস্টার্ব করে। আমার মেয়ে স্কুলে যায়, (ইভটিজিং) টিটকিরি মারে, টন করে। গতকাল আমার ভাতিজা জানতে পেরে ওদের উত্ত্যাক্ত না করার জন্য নিষেধ করতে যায়। কিন্তু তুর্যসহ ৭-৮ জন কিশোর আমার ভাতিজাকে মারধর করে। আমার মেয়ে দেখা করেনি। এজন্য আজ আবার ৭/৮জন মিলে মেয়ের বাড়ির এখানে এসেছে ক্ষমতা দেখাতে।
আটক কিশোর লাবণ বলেন, আমি সরি বলার জন্য এসেছিলাম। আমার ফোন হারিয়ে গেছে ওইটাই খুঁজতে এসেছিলাম।
আটক কিশোর সাদিক বলেন, গতকালকে সাব্বির নামের এক ছেলেকে এরা (লাবণ) ধরে ম্যারেছে। এই জন্য সরি বলতে এসেছে আর আমি এর (লাবণ) সাথে এসেছি।
আটক খাব্বাব বলেন, আমি লাবনের সাথে এসেছি, ওর ফোন হারিয়ে গেছে এজন্য খুঁজতে এসেছিলাম।
ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই বিষয়টি নতুন মাত্রা পায়।
ভিডিও প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যেই বোয়ালিয়া থানার এএসআই বিলাসী ঘটনাস্থলে গিয়ে সাংবাদিক পারভেজ ইসলামকে ডেকে প্রকাশ্যে ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করেন এবং একপর্যায়ে জোর করে তার মোবাইল ফোন থেকে ভিডিও ডিলিট করান।
অনুসন্ধানে জানা গেছে, আটক কিশোরদের মধ্যে লাবন, সে নগরীর বোয়ালিয়া মডেল থানার এএসআই বিলাসীর ছেলে। বর্তমানে তারা বালিয়াপুকুর এলাকায় বসবাস করেন।
নিজের ছেলেকে শাসন না করে সাংবাদিককে হুমকি দেয় এএসআই বিলাসি! যাকে বলে উদোর পিন্ডি বুদোর ঘাড়ে।
অভিযোগ উঠেছে এএসআই বিলাসীর বিরুদ্ধে, নিজের ছেলে অপরাধ আড়াল করতে সাংবাদিককে হুমকি দিয়ে ভিডিও ডিলিট করাতে বাধ্য করে অপরাধ করেছেন এএসআই বিলাসি। কারণ কোন প্রতিষ্ঠানে গিয়ে সাংবাদিক ভিডিও ধারণ করেন নি। পাবলিক প্লেসে দাড়িয়ে একটি গন্ডগোলের ভিডিও ধারণ করেছে। এতে সাংবাদিকের অপরাধ কোথায়?
এ ঘটনায় পুলিশের নিরপেক্ষতা এবং গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
সাংবাদিক মহল বলছে, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; বরং ক্ষমতার অপব্যবহার করে সত্য চাপা দেওয়ার একটি নগ্ন উদাহরণ এএসআই বিলাসি।
রাজশাহী রিপোর্টার্স ইউনিটির (আরআরইউ) সভাপতি সিনিয়র সাংবাদিক এসএম আব্দুল মুগণী নীরো বলেন, যদি একজন এএসআই প্রকাশ্য ভিডিও ডিলিট করাতে পারেন, তাহলে মাঠপর্যায়ে অপরাধের সত্য প্রকাশ করবে কে? প্রকাশ্যে সাংবাদিকের কাছে ক্ষমা চাইতে হবে। সেই সাথে আরএমপি পুলিশের পুলিশ কমিশনার মহাদয়কে আহবান জানান, দ্রুত সময়ের মধ্যে এএসআই বিলাসিকে বোয়ালিয়া থানা থেকে প্রত্যাহার করা হোক।
তিনি আরও বলেন, এএসআই বিলাসিকে প্রত্যাহার করা না হলে শিঘ্রই আলোচনা করে সাংবাদিকদের নিয়ে রাস্তায় দাঁড়িয়ে শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি পালন করা হবে।#
পাবলিক প্লেসে ভিডিও ধারন সাংবাদিক অপরাধ করেছে এএসআই বিলাসির এমন বক্তব্যের সত্যতা জানতে চাইলে নগর পুলিশের মুখপাত্র উপ-পুলিশ কমিশনার মোঃ গাজিউর রহমান, পিপিএম।
তিনি জানান, পাবলিক প্লেসে ভিডিও ধারণের অপরাধ বলে আমার জানা নেই। তবে সংশ্লিষ্ট থানার এএসআই এর সাথে কথা বলে ঘটনার বিস্তারিত জানতে হবে বলেও জানান তিনি।#
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স