আজমিরীগঞ্জ সমাজ সেবা অফিসের অফিস সহায়ক এর বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ চাকুরির ৬ বছরের মাথায় ৭০ লক্ষ টাকার বাড়ি নির্মাণ।
আজমিরীগঞ্জ সমাজ সেবা অফিসের অফিস সহায়ক এর বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ চাকুরির ৬ বছরের মাথায় ৭০ লক্ষ টাকার বাড়ি নির্মাণ।
নিজস্ব প্রতিবেদক হবিগঞ্জ সংবাদদাতাঃ আজমিরীগঞ্জ উপজেলা সমাজ সেবা অফিসের অফিস সহায়ক এর বিরুদ্ধে দূর্নীতি ও, চাকুরির ৬ বছরের মাথায় ৭০ লক্ষ টাকার বাড়ি নির্মাণের অভিযোগ উঠেছে। তার গ্রামের বাড়ি চুনারুঘাট উপজেলার ৪নং পাইকপাড়া ইউনিয়নের মারুল হুরা (শতং) রহিম মাষ্টারের বাড়ির মৃত মাহফুজ মিয়ার পুত্র অফিস সহায়ক সোহেব মিয়া মাত্র ৬ বছর ধরে সমাজ সেবা অফিসে চাকরি করে আসছে। বর্তমানে সে আজমিরীগঞ্জ উপজেলায় সমাজ সেবা অফিসে কর্মরত আছে।
সেখানে বিভিন্ন ভাবে সূযোগ সুবিধা পেয়ে দূর্নীতি করে কালো টাকা হাতিয়ে নিয়ে লক্ষ লক্ষ টাকার মালিক বনে গেছে, এমনকি সমাজ সেবা অধিদপ্তরের দেয়া যেমন বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, বিধবা ভাতা এবং পল্লী মাতৃকেন্দ্র প্রকল্পের ক্ষুদ্রঋণ বিতরণ নামে গ্রাম অঞ্চলের সহজ সরলদের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেয় সোহেব। দের বছর পূর্বে তার গ্রামের বাড়িতে আড়াই শতক জায়গার উপর ৭০ লক্ষ টাকা ব্যায়ে অট্টালিকা নির্মাণ করেছে। এলাকার স্হানীয় লোকজন জানায় যার নুন আনতে পানতা পুরাত আজ সে অফিস সহায়ক এর চাকরি করে আওয়ামিলীগ সরকারের আমলে এসব দূর্নীতি করে আজ সে লক্ষ লক্ষ টাকার মালিক হয়েছে। তথ্য জানতে পত্রিকার সাংবাদিক তার কর্মস্হলে গেলে এ খবর পেয়ে সোহেব বিভিন্ন দপ্তরে দৌড়ঝাঁপ শুরু করেছে।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স