ঢাকা , মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬ , ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

দুই শতাধিক শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে কুরআন শরীফ ও বই বিতরণ


আপডেট সময় : ২০২৬-০১-০৪ ২১:৫১:৪৮
দুই শতাধিক শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে কুরআন শরীফ ও বই বিতরণ দুই শতাধিক শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে কুরআন শরীফ ও বই বিতরণ
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি
 
বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের তাঁরাকুপি-কটকস্থল নূরানী হাফেজী মাদ্রাসা ও এতিমখানায় দুই শতাধিক শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে কুরআন শরীফ ও বই বিতরণ করা হয়েছে।
 
কাতার প্রবাসী রিয়াদ হোসেন হাওলাদারের সৌজন্যে রবিবার (৪ জানুয়ারি) সকালে মাদ্রাসা প্রাঙ্গণে কুরআন শরীফ ও বই বিতরণ কার্যক্রমের উদ্বোধণ করেছেন গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক মো. গিয়াস উদ্দিন মিয়া। 
 
মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি জুয়েল মিয়ার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন-মোহতামিম হাফেজ মাওলানা জহিরুল ইসলাম, মাওলানা ঈশা, মাওলানা আলম, মাওলানা অলিউল ইসলাম, মাওলানা সাইদুল ইসলাম, মাওলানা আব্দুল আজিজ, হাফেজ কামাল হোসেন প্রমুখ। 
 
শেষে ২২৫ জন শিক্ষার্থীদের মাঝে নতুন কুরআন শরীফ ও বই বিতরণ করা হয়েছে।   ###
V

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ