ঢাকা , বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬ , ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ময়মনসিংহ–৯ (নান্দাইল) আসনে পাঁচ প্রার্থীর মনোনয়ন বাতিল


আপডেট সময় : ২০২৬-০১-০৪ ২১:৪৫:৩০
ময়মনসিংহ–৯ (নান্দাইল) আসনে পাঁচ প্রার্থীর মনোনয়ন বাতিল ময়মনসিংহ–৯ (নান্দাইল) আসনে পাঁচ প্রার্থীর মনোনয়ন বাতিল

নিজস্ব প্রতিবেদক- তৌহিদুল ইসলাম সরকার

 

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহ–৯ (নান্দাইল) আসনে দাখিলকৃত মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ ও বাতিল প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে- জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়।

 

রোববার (০৪ জানুয়ারি ২০২৬) যাচাই-বাছাই কার্যক্রম শেষে আনুষ্ঠানিকভাবে এই তালিকা প্রকাশ করা হয়।

 

বৈধ ঘোষিত প্রার্থীরা হলেন-

১. ইয়াসের খান চৌধুরী- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)

২. আনোয়ারুল ইসলাম চান- বাংলাদেশ ডেমোক্রেটিক পার্টি (বিডিপি)

৩. লুৎফুর বারী হামীম- গণফোরাম

৪. সাইদুর রহমান- ইসলামী আন্দোলন বাংলাদেশ

৫. হাসমত মাহমুদ তারিক- জাতীয় পার্টি

 

বাতিল ঘোষিত প্রার্থীরা হলেন-

১. হাসিনা খান চৌধুরী- ভোটার তালিকার অসংগতির কারণে

২. মামুন বিন আব্দুল মান্নান- ভোটার তালিকার অসংগতির কারণে

৩. ডা. এ. আর. খান- ঋণখেলাপি হওয়ায়

৪. পিন্টু চন্দ্র বিশ্ব শর্মা- ভোটার তালিকার অসংগতির কারণে

৫. শামছুল ইসলাম- ঋণখেলাপি হওয়ায়

রিটার্নিং অফিস সূত্রে জানা গেছে, নির্বাচন কমিশনের নির্ধারিত বিধি-বিধান অনুসারে মনোনয়নপত্র যাচাই করা হয়েছে।

 

যেসব প্রার্থীর কাগজপত্রে অসংগতি কিংবা আইনি বাধা পাওয়া গেছে, তাদের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়।

 

এদিকে যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীদের মধ্যে নির্বাচনী মাঠে আনুষ্ঠানিক প্রচার-প্রচারণার প্রস্তুতি শুরু হয়েছে।

 

আগামী দিনে মনোনয়ন প্রত্যাহার ও প্রতীক বরাদ্দের পর নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা আরও স্পষ্ট হবে বলে মনে করছেন সংশ্লিষ্ট


নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ