বুড়িচং উপজেলার আনন্দপুরে মিনি শর্টবাউন্ডারী ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত
আপডেট সময় :
২০২৬-০১-০৩ ২৩:৫০:৪০
বুড়িচং উপজেলার আনন্দপুরে মিনি শর্টবাউন্ডারী ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত
বুড়িচং কুমিল্লা প্রতিনিধি।।
বুড়িচং উপজেলার আনন্দপুর পশ্চিম পাড়া যুব সমাজ আয়োজিত "মিনি শর্টবাউন্ডারী ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত।
০২ লজানুয়ারি (শুক্রবার) উপজেলার ২ নং বাকশীমূল ইউনিয়নের ৬ নং ওয়ার্ড আনন্দপুর পশ্চিমপাড়া (বড়পু) সংলগ্ন মাঠে বিবাহিত বনাম অবিবাহিত খেলায় দুই এক ম্যাচে বিবাহিত দল বিজয় হয়।
খেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন, শ্রীমন্তপুর এম এ ছাত্তার উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওঃ মোঃ জাহাঙ্গীর আলম, জামশেদুল আলম, ব্যবসায়ী আনোয়ার হোসেন, মাহবুব আলম, বুড়িচং প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির, মোঃ রেজাউল করিম, প্রভাষক মাহবুব আলম, আরিফুল ইসলাম, সাংবাদিক শাহজাহান বাশার,জজু মিয়া।
বিবাহিত দলের অধিনায়ক ছিলেন মোঃ সুমন,
অবিবাহিত দলের অধিনায়ক ছিলেন, মোঃ সুজন। বিবাহিত দলের মইন, পিন্টু ,রিয়াদ , পারভেজ ও আলাউদ্দিন এবং অবিবাহিত দলের রাহাত , মোঃ মেরাজ ,রবিন, জুনায়েদ ও জনির সহযোগিতায় মিনি শর্টবাউন্ডারী ক্রিকেট টুর্ণামেন্টটি সুশৃঙ্খল ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়েছে। পরে খেলোয়াড়দের মধ্যে পুরষ্কার বিতরণ করেন মোঃ জামশেদুল আলম, আনোয়ার হোসেন ও সাংবাদিক গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স