ঢাকা , মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬ , ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

র‍্যাবের অভিযানে বদরগঞ্জের ভাঙ্গারি ব্যবসায়ী হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার


আপডেট সময় : ২০২৬-০১-০২ ২৩:২৫:৩০
র‍্যাবের অভিযানে বদরগঞ্জের ভাঙ্গারি ব্যবসায়ী হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার র‍্যাবের অভিযানে বদরগঞ্জের ভাঙ্গারি ব্যবসায়ী হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার
রানা ইসলাম বদরগঞ্জ রংপুর 
 
রংপুরের বদরগঞ্জ উপজেলায় ভাঙ্গারি ব্যবসায়ী মোজাহার আলী হত্যা মামলার পলাতক এক আসামিকে দিনাজপুরের পার্বতীপুর থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৩।
 
র‍্যাব সূত্র জানায়, গ্রেপ্তার আসামির নাম মো. মমিন মিয়া (৫৩)। তিনি দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের বড় মন্ডলপাড়া গ্রামের বাসিন্দা।
 
মঙ্গলবার (২৯ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে পার্বতীপুর উপজেলার মন্ডলপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
 
মামলার এজাহার ও র‍্যাব সূত্রে জানা গেছে, নিহত মোজাহার আলী বদরগঞ্জ উপজেলার বাসিন্দা এবং পেশায় ভাঙ্গারি ব্যবসায়ী ছিলেন। দীর্ঘদিন ধরে তাঁর সঙ্গে আসামিদের ব্যবসায়িক পরিচয় ছিল। গত ২৮ অক্টোবর ২০২৪ তারিখে আসামিরা ঘুরতে যাওয়ার কথা বলে মোজাহার আলীকে বাড়ি থেকে বের করে নিয়ে যায়। এরপর তাঁর মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
 
পরদিন ২৯ অক্টোবর বিকেলে পুলিশ মোজাহার আলীর মরদেহ উদ্ধার করে। বদরগঞ্জ উপজেলার দামোদরপুর ইউনিয়নের মোস্তফাপুর বারোবিঘা গ্রামের একটি ধানখেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের ছেলে মো. খালেক ইসলাম বাদী হয়ে বদরগঞ্জ থানায় হত্যা মামলা করেন। মামলায় দণ্ডবিধির ৩০২/২০১/৩৪ ধারায় অভিযোগ আনা হয়।
ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। ঘটনার পর থেকে অভিযুক্তরা আত্মগোপনে ছিলেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব অভিযান চালিয়ে পলাতক আসামিকে গ্রেপ্তার করে।
 
র‍্যাব জানিয়েছে, গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এ ধরনের অপরাধ দমনে র‍্যাবের অভিযান অব্যাহত থাকবে
 
বদরগঞ্জ থানার অফিসার ইনচার্জ হাসান জাহিদ সরকার বলেন, মোজাহার আলী হত্যার আসামী মমিন মিয়াকে র্যাব পার্বতীপুর থেকে আটক করে থানায় সোপর্দ করে।পরে তাকে রংপুর জেল হাজতে পাঠানো হয়েছে। 

নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ