কাউখালী প্রতিনিধি।
তিন দিনের জাতীয় শোক দিবস উপলক্ষে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় কাউখালীতে শুক্রবার জুমার নামাজ বাদ উপজেলার সকল মসজিদে-মসজিদে জুম্মার নামাজের পরে দোয়া-মোনাজাত করা হয়।
এছাড়া উপজেলা দলীয় কার্যালয়ে কাউখালী ওলামা দল ও উপজেলা ও কলেজ ছাত্রদল আলাদা আলাদা দোয়া মাহফিলের আয়োজন করে। এসময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ, সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান মিয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, উপজেলা ছাত্রদলের আহবায়ক আল-মাহমুদ সুমন, সদস্য সচিব সোয়াইব সিদ্দিকী, ওলামা দলের আহবায়ক মাওলানা জোবায়ের উপস্থিত ছিলেন।