ঢাকা , রবিবার, ২৬ এপ্রিল ২০২৬ , ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ


আপডেট সময় : ২০২৬-০১-০১ ২১:৩৮:৪১
ঠাকুরগাঁওয়ে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ ঠাকুরগাঁওয়ে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ
রুবেল ইসলাম ঠাকুরগাঁও জেলা প্রতিনিধ : 


উত্তরের হিমেল হাওয়া আর ঘন কুয়াশায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। দিনের বেলা অনেকটা সময় ধরে দেখা মিলছে না সূর্যের আবার কনকনে শীত নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষেরা কষ্টে দিন যাপন করছে ঠিক এই সময়ে তাদের পাশে দাঁড়িয়েছে ঠাকুরগাঁও চির যত্ন স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন।

আজ (০১ জানুয়ারি) বৃহস্পতিবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত তরুণ ছাত্রদের এই সংগঠনের উদ্যোগে ঠাকুরগাঁও সদর উপজেলার বিভিন্ন স্থানে অর্ধশতাধিক অসহায় নারী ও পুরুষদের মাঝে এই কম্বল বিতরণ করা হয়।

এ সময়ে উপস্থিত ছিলেন চির যত্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সহ-সভাপতি নাজমুল হুদা নয়ন,

সাধারণ সম্পাদক আবু তাওহীদ রাব্বি, সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম হোসেনসহ অন্যান্যরা।

সেখানে সাধারণ মানুষের বলেন কনকনে শীতে কম্বল পেয়ে খুশি, হামার এইতি খুব শীত রাতত ঠান্ডার জন্য ঠিকমতো ঘুমাবা পারি না। এমন সময় আমাকে কম্বল দেহেনে খুব উপকার করিলেন। তাই চির যত্ন সামাজিক সংগঠন টাক ধন্যবাদ জানাই হামরা।

নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ