বড়াইগ্রামে রিক্সা ও ভ্যান চালকদের মাঝে ফ্রী স্বাস্থ্য কার্ড বিতরণ
আপডেট সময় :
২০২৬-০১-০১ ১৭:৫৪:১৯
বড়াইগ্রামে রিক্সা ও ভ্যান চালকদের মাঝে ফ্রী স্বাস্থ্য কার্ড বিতরণ
ওমর ফারুক খান (নাটোর) প্রতিনিধি:
নাটোরের বড়াইগ্রাম উপজেলা বনপাড়া ট্রমা সেন্টারের উদ্যগে, বড়াইগ্রাম উপজেলার রিক্সাচালক ও ভ্যান চালকদের মাঝে ধারাবাহিক ফ্রি স্বাস্থ্য কার্ড বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার ১ জানুয়ারি ২০২৬ ইং তারিখে দুপুরে বনপাড়া ট্রমা সেন্টারের সামনে রিক্সাচালক ও ভ্যান চালকদের মাঝে এসব স্বাস্থ্য কার্ড বিতরণ করেন বনপাড়া ট্রমা সেন্টারের স্বত্বাধিকারীরা ডাঃ মোঃ রাশিদুল ইসলাম, এসময় আরো উপস্থিত ছিলেন- বনপাড়া ফাযিল (ডিগ্রী) মাদ্রাসার সিনিয়র আরবী প্রভাষক মাওলানা, মোঃ শফিউল্লাহ আনসারী ও বিশিষ্ট ব্যাবসায়ী, আব্দুল আউয়াল।
বিশিষ্ট রাজনীতিবিদ, বাবর আলী।
রিক্সা ও ভ্যান চালকরা ফ্রী স্বাস্থ্য কার্ড পেয়ে, তারা অনেক খুশি, প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন আমরা নিম্ন আয়ের মানুষ, বিভিন্ন সময়, রিক্সা ভ্যান চালাতে গিয়ে ছোট খাটো দূর্ঘটনার স্বীকার হয়, বসে থাকলে ও চিকিৎসা করাতে অনেক ব্যায় হয় আমরা দিন এনে দিন খাই, আমাদের সংসার চালানো কঠিন হয়ে দাড়ায়। এমন উদ্যগ আমাদের জন্যে অনেক ভালো হবে, আমরা নিশ্চিন্তে থাকতে পারবো ফ্রী চিকিৎসা করাতে পারবো।
স্বত্বাধিকারী ডাঃ মোঃ রাশিদুল ইসলাম (রাজু) বলেন, বড়াইগ্রামের সকল রিক্সা ও ভ্যানচালকদের বনপাড়া ট্রমা সেন্টারের পক্ষ থেকে সকল চিকিৎসা পরামর্শ ফ্রীতে দেওয়া হবে।
সকল প্রকার প্যাথলজিক্যাল পরীক্ষা নিরীক্ষায় ৪০ থেকে ৫০% পর্যন্ত ছাড় দেয়ার ব্যবস্থা করা হবে।
সড়ক এবং মহাসড়কে অটোভ্যান ও রিকশা চলাচলকালীন সময় যদি কেউ দুর্ঘটনার স্বীকার হয়, তাহলে তার সম্পূর্ণ চিকিৎসা ব্যবস্থাপনা বনপাড়া ট্রমা সেন্টারের পক্ষ থেকে ফ্রীতে ব্যবস্থা গ্রহন করা হবে ।
তিনি আরো বলেন ইতিমধ্যে বড়াইগ্রাম উপজেলা সকল গর্ভবতী নারীদের জন্য ফ্রি চিকিৎসা পরামর্শ এবং পরীক্ষা-নিরীক্ষা ৫০ শতাংশ ছাড় দেয়ার ব্যবস্থা করা হয়েছে।
সকল বিষয়ের প্রতিশ্রুতি ব্যক্ত করেন যে, পর্যায়ক্রমে এই সেবা সকল পর্যায়ের গরীব এবং তৃণমূলের মানুষের কাছে পৌঁছানো হবে।
নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com
কমেন্ট বক্স