ঢাকা , রবিবার, ০২ অগাস্ট ২০২৬ , ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আহিল আফিফ খান (বুবুন) এর জন্ম দিন উপলক্ষে বিনামূল্যে স্বাস্থ্য সেবা ক্যাম্প উদ্বোধন।


আপডেট সময় : ২০২৬-০১-০১ ১৬:৩৩:০৩
আহিল আফিফ খান (বুবুন) এর জন্ম দিন উপলক্ষে বিনামূল্যে স্বাস্থ্য সেবা ক্যাম্প উদ্বোধন। আহিল আফিফ খান (বুবুন) এর জন্ম দিন উপলক্ষে বিনামূল্যে স্বাস্থ্য সেবা ক্যাম্প উদ্বোধন।
আবু বক্কর সিদ্দিক 

মানিকগঞ্জ সদর উপজেলাধীন বাড়াই ভিকরা অরঙ্গবাদ বাস স্ট্যান্ডে বিশিষ্ট সমাজসেবক লিয়াকত আলী খান লাবণের নিজ উদ্যোগে তার বাসভবনে সকাল ১০টায় বিনামূল্যে স্বাস্থ্য সেবা দিনব্যাপী আয়োজন করা হয়। 

পহেলা জানুয়ারি ২০২৬ ইং রোজ বৃহস্পতিবার সকাল ১০টা হইতে বিকেল ৪টা পর্যন্ত মোঃ লিয়াকত আলী খানের নাতি বুবুনের জন্ম দিন উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেন। 

বিনামূল্যে স্বাস্থ্য সেবা ক্যাম্পে সার্বিক সহযোগিতা করেন পেইন প্যারালাইসিস সেবা ও সহায়তা সংস্থা এবং এসোসিয়েশন ফর ওয়াটসন অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট (এওয়ার্ড) মানিকগঞ্জ। 

ফ্রি স্বাস্থ্য সেবা ক্যাম্প উদ্বোধন করেন বিশিষ্ট সমাজ
সেবক মোঃ লিয়াকত আলী খান লাবন সেই সময়
উপস্থিত ছিলেন সাংবাদিকদের বীর মুক্তিযোদ্ধা মোঃ আজহার হোসেন,বীর মুক্তিযোদ্ধা আবুল হাসেম মাস্টার, বীর মুক্তিযোদ্ধা মোঃ মাজেদুর রহমান খান,বীর মুক্তিযোদ্ধা মোঃ খলিলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মোঃ এমদাদ হোসেন, বীর মুক্তিযোদ্ধা মোঃ কুদ্দুস মিয়া, বীর মুক্তিযোদ্ধা প্রকাশ গুণসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। 
বিনামূল্যে স্বাস্থ্য সেবা ক্যাম্পে এলাকাবাসীর জন্য ডায়াবেটিস, রক্তচাপ নির্ণয়, মেডিকেল কনসালটেন্সি, ফিজিও থেরাপি এবং মেডিসিন সহ অভিজ্ঞ ডাক্তারদের পরামর্শে গরীব দুঃখী মানুষের বিনামূল্য ঔষধ সরবরাহ সহ স্বাস্থ্য সেবা প্রদান করা হয়।

এলাকার শত শত সকল শ্রেণীর পেশার মানুষ বিনামূল্যে স্বাস্থ্য সেবা নেওয়ার জন্য সকাল হইতেই ক্যাম্পে আসতে থাকেন।
এলাকার সকল শ্রেণী পেশার মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়ে বুবুনের জন্ম দিনে দীর্ঘায়ু কামনা করেছেন।

নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ