ঢাকা , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬ , ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

দৌলতপুরে বাঁশঝাড় থেকে কলেজ শিক্ষার্থীর লাশ উদ্ধার


আপডেট সময় : ২০২৫-১২-৩০ ২০:০১:০২
দৌলতপুরে বাঁশঝাড় থেকে কলেজ শিক্ষার্থীর লাশ উদ্ধার দৌলতপুরে বাঁশঝাড় থেকে কলেজ শিক্ষার্থীর লাশ উদ্ধার
রফিকুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি :

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় সিয়াম হোসেন (১৭) নামের এক কলেজ শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। 

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালের দিকে উপজেলার  বোয়ালিয়া ইউনিয়নের মধুগাড়ি এলাকার নিজ বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে বাঁশঝাড় থেকে তার এ মরদেহ উদ্ধার করা হয়। 


এর আগে সোমবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় সিয়াম নিখোঁজ হয়। 

নিহত সিয়াম হোসেন একই এলাকার ইমাম সিপুল হোসেনের ছেলে এবং গোয়ালগ্রাম কলেজের শিক্ষার্থী ছিল। 


জানা গেছে, মঙ্গলবার সকালে মধুগাড়ি এলাকার শেহালা উত্তর পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনের বাঁশঝাড়ে একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয় । পরে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

নিহতের পরিবার জানায়, সোমবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফেরেনি সিয়াম পরে খোঁজাখুঁজির পরও তার সন্ধান না পাওয়া যায়নি। আজ সকালে তাকে মৃত অবস্থা পাওয়া যায়। তার সাথে এলাকার কারও কোন শত্রুতা নাই।

এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, সকালে এক কলেজছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। লাশের গায়ে কোন আঘাতের চিহ্ন নেই। আমরা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠাবো। পরে মৃত্যু বিষয়ে জানাতে পারবো

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ