ঢাকা , বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬ , ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

৯৬ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার -১


আপডেট সময় : ২০২৫-১২-৩০ ১৫:৩৫:৩৩
৯৬ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার -১ ৯৬ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার ০১
মকবুল হোসেন, ময়মনসিংহ প্রতিনিধি: 

ময়মনসিংহ সদর কোম্পানি, র‍্যাব-১৪, কর্তৃক ৯৬ কেজি অবৈধ মাদক দ্রব্য গাঁজা সহ মাদক কারবরি মোঃ রাজা মোল্লা(৩৪) গ্রেফতার করা হয়।

ময়মনসিংহ সদর কোম্পানি, র‍্যাব-১৪, এর আভিযানিক দল ২৯ ডিসেম্বর ২০২৫খ্রিঃ অনুমান ২১.৫৫ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ জেলার ভালুকা থানাস্থ ঢালী ভবনের বিপরীতে গফরগাঁও হতে ভালুকাগামী পাকা রাস্তার উপর চেকপোস্ট স্থাপন করে মিনি কাভার্ড ভ্যান সহ ড্রাইভারকে আটক করে। উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে ধৃত চালক বেশে মাদককারবারি মোঃ রাজা মোল্লা (৩৪), থানা-দৌলতপুর, জেলা-মানিকগঞ্জকে জিজ্ঞাসাবাদে কাভার্ড ভ্যানের মধ্যে অবৈধ মাদক দ্রব্য গাঁজা থাকার কথা  স্বীকার করে।

 তার দেওয়া তথ্যে ও দেখানো মতে মিনি কাভার্ড ভ্যানের মধ্যে বিশেষ কায়দায় রক্ষিত ৯৬ (ছিয়ানব্বই) কেজি অবৈধ মাদক দ্রব্য গাঁজা উদ্ধার করতঃ বহনে ব্যবহৃত মিনি কাভার্ড ভ্যান ও ০১ টি মোবাইল ফোন জব্দ করতে সক্ষম হয়। উদ্ধারকৃত অবৈধ মাদক দ্রব্য গাঁজার আনুমানিক বাজার মূল্য ১৯,২০,০০০/-(উনিশ লক্ষ বিশ হাজার) টাকা। 


ময়মনসিংহ জেলার ভালুকা থানায় ধৃত মাদককারবারির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত মালামালসহ মাদক কারবারি কে  হস্তান্তর করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ