ঢাকা , বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬ , ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বেগম জিয়া দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও গণতন্ত্রের অতন্দ্র প্রহরী ছিলেন : মিফতাহ্ সিদ্দিকী

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৫-১২-৩০ ১৩:৫৬:৫৭
বেগম জিয়া দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও গণতন্ত্রের অতন্দ্র প্রহরী ছিলেন : মিফতাহ্ সিদ্দিকী বেগম জিয়া দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও গণতন্ত্রের অতন্দ্র প্রহরী ছিলেন : মিফতাহ্ সিদ্দিকী
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশের রাজনীতিতে নেমে এসেছে গভীর শোকের ছায়া। তিনবারের সফল সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকালে জাতি হারালো এক প্রভাবশালী ও ঐতিহাসিক রাজনৈতিক নেত্রীকে।
 
মঙ্গলবার রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।
 
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী। 
 
এক শোকবার্তায় মিফতাহ্ সিদ্দিকী বলেন, বেগম জিয়া দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও গণতন্ত্রের অতন্দ্র প্রহরী ছিলেন, তিনি ছিলেন বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের এক অবিচ্ছেদ্য অংশ। তার অবদান দেশের রাজনৈতিক ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।
 
তিনি মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবার, বিএনপির নেতাকর্মী ও দেশবাসীর প্রতি গভীর সমবেদনা জানান।
 
মিফতাহ সিদ্দিকী আরও বলেন, এই শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়। জাতি আজ এক অভিভাবক রাজনৈতিক নেত্রীকে হারালো।
 
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শুধু দেশ নয় সারা বিশ্বজুড়ে শোকের আবহ নেমে এসেছে। রাজনৈতিক অঙ্গনসহ সর্বস্তরের মানুষ তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছেন।


 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ