ঢাকা , বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬ , ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সাবেক প্রধানমন্ত্রী জিয়ার মৃত্যুতে বাংলাদেশ প্রেসক্লাব রানীশংকৈল শাখার শোক


আপডেট সময় : ২০২৫-১২-৩০ ১৩:৫৬:২১
সাবেক প্রধানমন্ত্রী জিয়ার মৃত্যুতে বাংলাদেশ প্রেসক্লাব রানীশংকৈল শাখার  শোক সাবেক প্রধানমন্ত্রী জিয়ার মৃত্যুতে বাংলাদেশ প্রেসক্লাব রানীশংকৈল শাখার শোক
রানীশংকৈল ( ঠাকুরগাঁও) প্রতিনিধি


 বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ প্রেসক্লাব রানীশংকৈল শাখার  নেতৃবৃন্দ। 

আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এক যৌথ বিবৃতিতে সংগঠনের পক্ষ থেকে এই শোক জানানো হয়।

শোকবার্তায় বাংলাদেশ  প্রেসক্লাব রানীশংকৈল শাখার  সভাপতি পেয়ার আলী  এবং সাধারণ সম্পাদক রুহুল আমিন মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

বিবৃতিতে জানান-- বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী হিসেবে বেগম খালেদা জিয়ার অবদান অনস্বীকার্য। বিশেষ করে নারী শিক্ষা ও নারী উন্নয়নে তাঁর গৃহীত পদক্ষেপসমূহ স্মরণীয় হয়ে থাকবে। তাঁর মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে এক শোকের ছায়া নেমে এসেছে।

উল্লেখ্য, মঙ্গলবার  ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন বেগম খালেদা জিয়া। কিডনি, হৃদরােগ এবং নতুন করে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গত প্রায় এক মাস যাবত তিনি ঐ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।V

নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ