ঢাকা , মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬ , ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

মদনের হাওর থেকে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার


আপডেট সময় : ২০২৫-১২-২৯ ১৭:৩০:৩৫
মদনের হাওর থেকে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার মদনের হাওর থেকে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার
স্টাফ রিপোর্টারঃ নেত্রকোণার মদন উপজেলার মাঘান ইউনিয়নের একটি হাওর থেকে শাওন ভূঁইয়া (১৭) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে বিকাল বাজারসংলগ্ন হাওরের ফসলি জমি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত শাওন ভূঁইয়া উপজেলার কদমশ্রী (ভূঁইয়াহাটি) গ্রামের দুলাল ভূঁইয়ার ছেলে। পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, রোববার রাতে বাড়ি থেকে বের হওয়ার পর শাওন নিখোঁজ হন। সোমবার সকালে স্থানীয় কৃষকরা জমিতে কাজ করতে গিয়ে মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। কী কারণে ও কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হাসনাত জামান জানান, মাঘান হাওড় থেকে উদ্ধারকৃত লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা পক্রিয়াধিন রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ