ঢাকা , বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬ , ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রাকে করে আসছে গাঁজা, ২জন গ্রেফতার


আপডেট সময় : ২০২৫-১২-২৯ ১১:৫০:০৫
ট্রাকে করে আসছে গাঁজা, ২জন গ্রেফতার ট্রাকে করে আসছে গাঁজা, ২জন গ্রেফতার
সাইদুল ইসলাম বালাগঞ্জ সিলেট ক্রাইম রিপোর্টার প্রতিনিধি ::


সিলেটের দক্ষিণ সুরমার লালাবাজার এলাকায় র‍্যাবের চেকপোস্টে এবার ধরা পড়েছে ২ মাদক ব্যবসায়ী। হবিগঞ্জের বাহুবল থানা এলাকা থেকে ট্রাকে করে সিলেটে নিয়ে আসার সময় ট্রাক তল্লাশি করে সাড়ে ৪৯ কেজি গাঁজা উদ্ধার করে।

রবিবার (২৮ ডিসেম্বর) সকালে দক্ষিণ সুরমা থানা পুলিশ গ্রেফতারকৃতদের মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। এরআগে শনিবার (২৭ ডিসেম্বর) রাতে র‍্যাব এ অভিযান পরিচালনা করে।

গ্রেফতারকৃতরা হচ্ছে, হবিগঞ্জের বাহুবল থানার রঘুরামপুর মিরপুরবাজার এলাকার হরেন্দ্র দেবের ছেলে উজ্জল দেব (৩২) ও একই এলাকার আব্দুর রউফের ছেলে মোঃ শাহজাহান মিয়া (৩২)।

রবিবার (২৮ ডিসেম্বর) দুপুরে এসব তথ্য জানায় র‍্যাব।v

নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ