ঢাকা , বুধবার, ১৫ এপ্রিল ২০২৬ , ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

গলাচিপায় নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির কার্যালয় স্থাপন


আপডেট সময় : ২০২৫-১২-২৮ ২২:০৯:১০
গলাচিপায় নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির কার্যালয় স্থাপন গলাচিপায় নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির কার্যালয় স্থাপন
গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি :
 
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে  'নির্বাচন-পূর্ব অনিয়ম' অনুসন্ধান করার পাশাপাশি আর্টিকাল ৭৩, ৭৫, ৭৭ এবং আর্টিকাল ৯১বি(৩) এর আওতাধীন অপরাধসমূহের সংক্ষিপ্ত বিচারের নিমিত্ত বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক নির্বাচনী এলাকা  ১১৩, পটুয়াখালী-৩ (দশমিনা ও গলাচিপা উপজেলা) এর জন্য নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি গঠন করা হয়েছে এবং বিচার বিভাগীয় কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। 


এ উপলক্ষে রবিবার বিকেল ৩ টায় গলাচিপা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির কার্যালয়ের কার্যক্রম শুরু হয়েছে। এ আদালতে বিচারক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে  বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সাব্বির মোঃ খালিদকে। তাঁকে উক্ত কমিটির প্রধান কর্মকর্তা হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে। এ আদালতে নির্বচন-পূর্ব অনিয়ম অনুসন্ধান ও অপরাধ সমূহের সংক্ষিপ্ত বিচারের নিমিত্ত "নির্বাচন অনুসন্ধান ও বিচারিক কমিটি" নির্বাচন পরবর্তী গেজেট প্রকাশকালীন পর্যন্ত ১১৩, পটুয়াখালী-৩ (দশমিনা ও গলাচিপা উপজেলা) আসনে দায়িত্ব পালন করবেন। 

জানা গেছে,  পটুয়াখালী-৩ আসনের গুরুত্বপূর্ণ স্থানে অভিযোগ বক্স স্থাপন এবং হটলাইন ০১৩৩৯৩১৪১৬৯ দেওয়া থাকবে।  এ আদালতে সার্বক্ষণিক লিখিত অভিযোগ বা হটলাইনে যে কেউ অভিযোগ করতে পারবেন। উক্ত অভিযোগ যাচাই বাছাই করে বিচার সম্পন্ন করা হবে বলে আদালত সূত্রে জানা গেছে। 
 

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ