ঢাকা , বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬ , ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নেত্রকোনা-১ আসনে বিএনপির প্রার্থী ব্যারিস্টার কায়সার কামালের মনোনয়ন দাখিল


আপডেট সময় : ২০২৫-১২-২৮ ২১:৫৮:৩১
নেত্রকোনা-১ আসনে বিএনপির প্রার্থী ব্যারিস্টার কায়সার কামালের মনোনয়ন দাখিল নেত্রকোনা-১ আসনে বিএনপির প্রার্থী ব্যারিস্টার কায়সার কামালের মনোনয়ন দাখিল
নেত্রকোণা প্রতিনিধিঃ
 
নেত্রকোনা-১ (দূর্গাপুর–কলমাকান্দা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন বিএনপি কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল।
 
রোববার (২৮ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে তিনি নেত্রকোনা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোঃ সাইফুর রহমানের কাছে মনোনয়নপত্র জমা দেন। এ সময় দূর্গাপুর ও কলমাকান্দা উপজেলার বিএনপি নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতিতে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
 
মনোনয়ন দাখিলকালে বিভিন্ন ধর্মীয়, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরা তার সঙ্গে উপস্থিত ছিলেন। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ব্যারিস্টার কায়সার কামাল অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানিয়ে ভোটারদের অধিক হারে অংশগ্রহণের মাধ্যমে বিএনপি প্রার্থীদের বিজয়ী করার আহ্বান জানান।
 

নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ