ঢাকা , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মির্জাগঞ্জে মধ্যরাতে প্রবাসীর বাসায় দুর্ধর্ষ চুরি


আপডেট সময় : ২০২৫-১২-২৭ ১৮:০২:২৭
মির্জাগঞ্জে মধ্যরাতে প্রবাসীর বাসায় দুর্ধর্ষ চুরি মির্জাগঞ্জে মধ্যরাতে প্রবাসীর বাসায় দুর্ধর্ষ চুরি
মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর মির্জাগঞ্জে এক প্রবাসীর বাসায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। 

শুক্রবার ( ২৬ ডিসেম্বর) মধ্যরাতে সুবিদখালী খাদ্য গুদামের সামনে দুবাই প্রবাসী মো. ফোরকান মোল্লার বাসায় এ চুরির ঘটনা ঘটে।

এ বিষয় ওই প্রবাসীর স্ত্রী বলেন, গতকাল শুক্রবার আমার মেয়ের ভর্তি পরীক্ষার জন্য মেয়েকে নিয়ে বরিশাল যাই। বাসায় কোনো লোকজন ছিলো না। সেই সুযোগে বাসার সামনের দরজার তালা ভেঙে চোর ভিতরে প্রবেশ করে। চোরেরা ট্রাঙ্কে রাখা স্বর্ণের একজোড়া কানের দুল এবং বিছানার পাশে রাখা একটি মোবাইল ফোন, বিদেশি একটি টর্চ লাইট ও অন্যান্য দামি মালামাল নিয়ে যায়। সব মিলিয়ে যার আনুমানিক মূল্য হবে এক লক্ষাধিক টাকা।

পার্শ্ববর্তী বাসার লোটাস শিকদার বলেন, রাত আড়াই টার দিকে চোরেরা আমার বাসার সামনের দরজা ভাঙারও চেষ্টা করে। ভাঙার শব্দ শুনে দ্রুত দরজার কাছে আসি। তখন দেখি দুইজন লোক দৌড়ে পালিয়ে যায়। তারপর আমরা বাহিরে নেমে দেখি, পাশের বাসার দরজা খোলা। পরে প্রবাসী ফোরকান মোল্লার স্ত্রীকে ফোনে কল করে চুরির ঘটনা জানাই।

প্রবাস থেকে মুঠোফোনে ফোরকান মোল্লা বলেন, বর্তমানে আমি দুবাইতে আছি। আমার স্ত্রী-সন্তান ওই বাসাটি ভাড়া নিয়ে প্রায় বছর খানেক যাবত বসবাস করিতেছে। আমি প্রবাসে বসে খুব কষ্ট ও পরিশ্রম করে টাকা পয়সা উপার্জন করি। সেই পরিশ্রম ও কষ্টে উপার্জিত টাকার মালামাল চুরি হওয়ায় আমি খুবই মর্মাহত হয়েছি। চুরির সাথে যারা জড়িত তাদেরকে শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার জন্য প্রশাসনের কাছে জোর অনুরোধ জানান তিনি।

এছাড়াও চোরেরা ওই একই রাতে আশপাশ এলাকার আরও ৫ টি বাসায় চুরির জন্য চেষ্টা করে বলে জানা যায়।

মির্জাগঞ্জ থানা অফিসার ইনচার্জ ( ওসি) মো. সালাম হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ওই চুরির ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি। তবে ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ