ঢাকা , বুধবার, ১৫ এপ্রিল ২০২৬ , ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নাইক্ষ‍্যংছড়ি- বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের আইসির সাথে উপজেলা জামায়াতের সৌজন্য সাক্ষাৎ- নিরোপেক্ষ নির্বাচনে সহযোগিতা প্রত্যাশা


আপডেট সময় : ২০২৫-১২-২৬ ০০:৩৭:৪৯
নাইক্ষ‍্যংছড়ি- বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের আইসির সাথে উপজেলা জামায়াতের সৌজন্য সাক্ষাৎ- নিরোপেক্ষ নির্বাচনে সহযোগিতা প্রত্যাশা নাইক্ষ‍্যংছড়ি- বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের আইসির সাথে উপজেলা জামায়াতের সৌজন্য সাক্ষাৎ- নিরোপেক্ষ নির্বাচনে সহযোগিতা প্রত্যাশা
হেলাল উদ্দীন (মিঞাজী)নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধিঃ
 
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে বান্দরবানে নাইক্ষ‍্যংছড়ি থানার  বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের আইসির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন উপজেলা জামায়াতের আমীর (ভাঃ) মোহাম্মদ আবু নাছেরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল।  
 
 
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ আনোয়ারুল ইসলামের সাথে  সাক্ষাতে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ  ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পাদনে  প্রশাসনের  সহযোগিতার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
 
 
সাক্ষাৎকালে  আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে পুলিশের  পক্ষ থেকে  সরকারি নির্দেশনা অনুযায়ী সব ধরনের আইনানুগ সহযোগিতার বিষয়ে নিরপেক্ষভাবে কাজ করার বিষয়ে নিশ্চয়তা প্রদান করা হয়।
 
উপজেলা আমীর বলেন, উপজেলার পাঁচটি ইউনিয়নের ২৬ টি কেন্দ্রের সাথে সংশ্লিষ্ট প্রশাসনের সর্বস্তরের অংশীজনদের সাথে  ঊর্ধ্বতন সংগঠনের নির্দেশনা অনুযায়ী যোগাযোগ করে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিরপেক্ষ, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করছি। 
বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ বলেন, পুলিশ আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণসহ জনসাধারণের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধ পরিকর। তারই ধারাবাহিকতায় সম্প্রতি দুইটি অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়েছে। 
 
উপজেলা জামায়াতে ইসলামীর প্রতিনিধি দলে এ সময় উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম দক্ষিণ জেলার সিনিয়র সভাপতি ও উপজেলা চেয়ারম্যান প্রার্থী রফিক বশরী, উপজেলা জামায়াতের নায়েবে আমীর ইলিয়াস সওদাগর, বাইশারী  জামায়াতের আমীর মোঃ সেলিম উল্লাহ, উলামা বিভাগের পরিচালক মাওলানা মোতাহেরুল হক, শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি বাবুল হোসেন,
দৈনিক গণবার্তার প্রতিনিধি আ.র.ম শামীম,
 
 মিডিয়া কর্মী জিয়াউল হক আনসারী, নাইক্ষ‍্যংছড়ি সদর শ্রমিককল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মোহাম্মদ উসমান, উপজেলা ছাত্র শিবিরের প্রতিনিধি  আব্দুল্লাহ প্রমুখ। 

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ