ঢাকা , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাই আন্দোলনের নেতা ফাহিমের পক্ষে পটুয়াখালী-১ এ শহীদ পরিবারগুলোর মনোনয়ন ক্রয়


আপডেট সময় : ২০২৫-১২-২৫ ১৬:৩৬:৪৯
জুলাই আন্দোলনের নেতা ফাহিমের পক্ষে পটুয়াখালী-১ এ শহীদ পরিবারগুলোর মনোনয়ন ক্রয় জুলাই আন্দোলনের নেতা ফাহিমের পক্ষে পটুয়াখালী-১ এ শহীদ পরিবারগুলোর মনোনয়ন ক্রয়
 
মনজুর মোর্শেদ তুহিন (পটুয়াখালী) প্রতিনিধি:
 
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পরিচিত মুখ, জুলাই আন্দোলনের অগ্রগামী নেতা এবং ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের ঘনিষ্ঠ সহযোদ্ধা শহিদুল ইসলাম ফাহিমের প্রতি আস্থা জানিয়ে পটুয়াখালী-১ আসনে তার পক্ষে ট্রাক প্রতীকের মনোনয়নপত্র কিনেছেন ২৪ জুলাই আন্দোলনে শহীদদের পরিবারসমূহ।
 
বুধবার (২৪ ডিসেম্বর) পটুয়াখালী জেলা নির্বাচন অফিসের কার্যালয় থেকে গণঅধিকার পরিষদের প্রার্থী হিসেবে শহিদুল ইসলাম ফাহিমের জন্য দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন শহীদ জসিমউদ্দীনের পরিবার (দুমকি উপজেলা), শহীদ জিহাদের পরিবার (দশমিনা উপজেলা) এবং শহীদ মিলনের পরিবার (দুমকি উপজেলা)।
শহিদুল ইসলাম ফাহিম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে থেকে শিক্ষার্থী ও সাধারণ মানুষের অধিকার আদায়ে রাজপথে সক্রিয় ছিলেন। ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের সহজ অধ্যায়ী হিসেবে তিনি গণতান্ত্রিক আন্দোলনের আদর্শ ও সাংগঠনিক কাঠামো তৃণমূল পর্যন্ত বিস্তারে ভূমিকা রাখেন। জুলাই আন্দোলনে সম্মুখ সারিতে থেকে নেতৃত্ব দেওয়ায় তিনি আন্দোলনকামী তরুণ সমাজের আস্থার প্রতীক হয়ে ওঠেন।
 
শহীদ পরিবারের সদস্যরা বলেন, শহিদুল ইসলাম ফাহিম কেবল একজন রাজনৈতিক প্রার্থী নন, তিনি জুলাই আন্দোলনের চেতনার বাস্তব প্রতিনিধি। তার নেতৃত্বে বৈষম্য, দমন-পীড়ন ও অন্যায়ের বিরুদ্ধে চলমান সংগ্রামই শহীদদের আত্মত্যাগের যথার্থ মর্যাদা দিতে পারে।
 
গণঅধিকার পরিষদের নেতারা জানান, আন্দোলন-সংগ্রামে পরীক্ষিত নেতা শহিদুল ইসলাম ফাহিমকে সামনে রেখে পটুয়াখালী-১ আসনে জনগণের অধিকার ও ভোটের রাজনীতি পুনরুদ্ধারে দল ঐক্যবদ্ধভাবে কাজ করছে। শহীদ পরিবারগুলোর এই উদ্যোগ মাঠপর্যায়ে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে বলে তারা মনে করেন।
উল্লেখ্য, দুমকি ও দশমিনা উপজেলা নিয়ে গঠিত পটুয়াখালী-১ আসনে ট্রাক প্রতীক নিয়ে শহিদুল ইসলাম ফাহিমকে কেন্দ্র করে গণঅধিকার পরিষদের নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে বাড়তি উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে।


নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ