ঢাকা , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কুড়িগ্রামে জামায়াত কর্মীর বাসার বারান্দায় রক্তে চিরকুট লিখে হত্যার হুমকি, থানায় জিডি


আপডেট সময় : ২০২৫-১২-২০ ২৩:৪৫:৪৮
কুড়িগ্রামে জামায়াত কর্মীর বাসার বারান্দায় রক্তে চিরকুট লিখে হত্যার হুমকি, থানায় জিডি কুড়িগ্রামে জামায়াত কর্মীর বাসার বারান্দায় রক্তে চিরকুট লিখে হত্যার হুমকি, থানায় জিডি
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-
শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫ ইং ০৭:০০ পিএম.


কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলায় হত্যার হুমকি দিয়ে এক জামায়াত কর্মীর বাসার বারান্দায় চিরকুট রেখে যাওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী ব্যক্তি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

জানা গেছে, হত্যার হুমকি পাওয়া ব্যক্তির নাম মোঃ শাহ আলম। তিনি কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবি ইউনিয়নের পশ্চিম পাথরডুবি গ্রামের মৃত আকবর হোসেনের ছেলে এবং স্থানীয় জামায়াতের একজন সক্রিয় কর্মী। তিনি ব্যবসার পাশাপাশি একটি বেসরকারি মাদ্রাসা পরিচালনা করেন।

শাহ আলম বর্তমানে ব্যবসা ও প্রতিষ্ঠান পরিচালনার সুবিধার্থে দেওয়ানের খামার (সরকারি কলেজ রোড) এলাকার জোবাইদুল ইসলামের বাড়ির নিচতলায় ভাড়া থাকেন।

ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় শাহ আলমের স্ত্রী মমতাজ বেগম বাসার বারান্দায় একটি সাদা কাগজ দেখতে পান। কাগজটিতে লাল রঙ দিয়ে রক্তমাখা একটি পুতুলের ছবি আঁকা ছিল এবং ইংরেজিতে লেখা ছিল— “I Kill You”। চিরকুটটি দেখে পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে পড়েন।

ঘটনার সময় শাহ আলম কুড়িগ্রামে ইজতেমায় যাওয়ার উদ্দেশ্যে বন্ধুদের সঙ্গে রওনা দিয়েছিলেন। নাগেশ্বরী উপজেলায় পৌঁছানোর পর স্ত্রী ফোন করে বিষয়টি জানালে তিনি তাৎক্ষণিকভাবে ইজতেমায় না গিয়ে বাসায় ফিরে আসেন। পরে শুক্রবার রাতেই ভূরুঙ্গামারী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

এ বিষয়ে শাহ আলম বলেন, “হঠাৎ করে এ ধরনের হত্যার হুমকি পাওয়ায় আমার পরিবার চরম আতঙ্কের মধ্যে রয়েছে। আমার সাথে কারো কোন বিরোধ নেই, এছাড়া ফেসবুকেও তেমন কিছু লিখি না যাতে কারো মনে আঘাত লাগবে। তবে এমন হুমকি যেকোনো সময় অপ্রীতিকর ঘটনার আশঙ্কা করছি। থানায় জিডি করেছি এবং প্রশাসনের কাছে নিরাপত্তা ও সুষ্ঠু তদন্তের দাবি জানাচ্ছি।”

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আজিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। কে বা কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা 

নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ