ঢাকা , রবিবার, ০২ অগাস্ট ২০২৬ , ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কুমারখালীতে আন্তঃজেলা ইজিবাইক চোর চক্রের মূলহোতা চার সহযোগীসহ গ্রেফতার


আপডেট সময় : ২০২৫-১২-২০ ২১:৩৪:৩২
কুমারখালীতে আন্তঃজেলা ইজিবাইক চোর চক্রের মূলহোতা চার সহযোগীসহ গ্রেফতার কুমারখালীতে আন্তঃজেলা ইজিবাইক চোর চক্রের মূলহোতা চার সহযোগীসহ গ্রেফতার
রফিকুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি :


কুষ্টিয়ার কুমারখালীতে আন্তঃজেলা ইজিবাইক চোর চক্রের মূলহোতা রুবেল হোসেন চার সহযোগিসহ পুলিশের হাতে গ্রেফতার হয়েছে। 

এ সময় তাদের কাছ থেকে একটি ইজিবাইক জব্দ করা হয়েছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) গভীর রাতে রাজবাড়ী, কুমারখালীও কুষ্টিয়া শহরসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। 



গ্রেফতারকৃতরা হলেন-
কুষ্টিয়ার কুমারখালীর জগন্নাথপুর ইউনিয়নের মহেন্দ্রপুর গ্রামের রুবেল হোসেন(২৮), দয়রামপুর গ্রামের আবু বক্কারের ছেলে আমিরুল ব্যাপারী(৫০), যদুবয়রা ইউনিয়নের উত্তর চাঁদপুর গ্রামের সুরুজ শেখের ছেলে বকুল হোসেন(২২), কুষ্টিয়া সদর উপজেলার আড়ুয়াপাড়া এলাকার মৃত মোতালেব হোসেনের ছেলে মো.হেলাল (৩৭) ও চুয়াডাঙ্গার দামুড়হুদা থানার জয়রামপুর এলাকার মৃত তোফাজ্জেল হোসেনের ছেলে ফরিদ হোসেন (৪৫)।


পুলিশ জানায়, চোর চক্রের মূলহোতা রুবেল হোসেন কুষ্টিয়ার সদর উপজেলার চাঁদাগাড়ায় ইজিবাইক চালক জুবায়ের আহমেদ হেলালের বাড়িতে ভাড়া থাকতেন। গত ১৭ ডিসেম্বর বিকেলে হেলালের ইজিবাইকে চড়ে রুবেল ও তার সহযোগীরা কুমারখালীর ছেঁউরিয়ায় বাউল সম্রাট ফকির লালন শাহের মাজারে যান। ওই সময় রুবেল এক বোতল জুস কিনে চালক হেলালকে দেন।  তিনি জুস খাওয়ার পর অজ্ঞান হয়ে গেলে চক্রটি ইজিবাইক নিয়ে পালিয়ে যায়।


 
এ ঘটনায় রুবেলকে আসামি করে কুমারখালী থানায় মামলা করেন হেলাল। ওই রাতেই অভিযান চালিয়ে মূলহোতা রুবেলকে তার শ্বশুর বাড়ি রাজবাড়ীর পাংশার নওয়াপাড়া রেলস্টেশন এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। এরপর তার দেওয়া তথ্যমতে কুষ্টিয়া শহরের একটি ভাড়া বাসা থেকে অন্য আসামিদের গ্রেফতার করা হয়।  

এ বিষয়ে কুমারখালী থানার উপ-পরিদর্শক (এস.আই) ও মামলার তদন্তকারী কর্মকর্তা বিকাশ চন্দ্র বিশ্বাস জানান, অভিযান চালিয়ে রুবেলসহ আন্তঃজেলা চোর চক্রের সদস্যদের গ্রেফতার করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ