ঢাকা , বুধবার, ০৫ অগাস্ট ২০২৬ , ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বানারীপাড়ায় যুবদলের সভাপতি সুমন হাওলাদার সম্পাদক মিজান ফকির


আপডেট সময় : ২০২৫-১২-১৯ ২৩:২২:৫১
বানারীপাড়ায় যুবদলের সভাপতি সুমন হাওলাদার সম্পাদক মিজান ফকির বানারীপাড়ায় যুবদলের সভাপতি সুমন হাওলাদার সম্পাদক মিজান ফকির
রাহাদ সুমন,
বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি:




ছাব্বির আহম্মেদ সুমন হাওলাদারকে সভাপতি ও মোঃ মিজানুর রহমান মিজান ফকিরকে সাধারণ সম্পাদক করে উপজেলা যুবদলের কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন অনুমোদিত উপজেলা যুবদলের এ কমিটি সংগঠনের কেন্দ্রীয় সহ দপ্তর সম্পাদক মোঃ মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক পত্রে ঘোষণা করা হয়। এতে আগামী ত্রিশ কার্য দিবসের মধ্য উপজেলা যুবদলের ৭১ সদস্য বিশিষ্ট পুর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।


নবগঠিত উপজেলা যুবদলের আংশিক কমিটির অন্যরা হলেন জ্যেষ্ঠ সহ-সভাপতি মোঃ সোহরাব হোসেন তালুকদার, জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হারুন তালুকদার ও সাংগঠনিক সম্পাদক মোঃ মাহফুজুর রহমান লিটন। এদিকে নবগঠিত বানারীপাড়া উপজেলা যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কমিটির নেতৃবৃন্দকে  বিএনপিসহ বানারীপাড়ার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন উষ্ণ অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।

 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ