কুষ্টিয়ায় প্রথম আলো কার্যালয়ে হামলা-ভাঙচুর
আপডেট সময় :
২০২৫-১২-১৯ ১৬:১৭:৩৬
কুষ্টিয়ায় প্রথম আলো কার্যালয়ে হামলা-ভাঙচুর
রফিকুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি :
কুষ্টিয়ায় প্রথম আলো কার্যালয়ে হামলা-ভাঙচুর চালিয়েছে বিক্ষুব্ধ জনতা।
বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে কুষ্টিয়া শহরের মজমপুর গেটে অবস্থিত প্রথম আলো কার্যালয়ে এ হামলা-ভাঙচুর চালানো হয়েছে।
বিক্ষুব্ধ জনতা অফিসটিতে ঢুকে সাইনবোর্ড, একটি কক্ষের দরজা-জানালা এবং বিভিন্ন আসবাব ভাঙচুর করে। ভাঙচুরের সময় তাদের বিভিন্ন শ্লোগান দিতে শোনা যায়।
পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে টহল জোরদার করা হয়েছে।
জানা গেছে, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর কুষ্টিয়ায় বিক্ষুব্ধ ছাত্র-জনতা মিছিল করে। মিছিলকারীরা পরে টায়ার জ্বালিয়ে মহাসড়ক অবরোধ করে। প্রায় এক ঘণ্টা অবরোধের পর কর্মসূচি শেষ হয় এবং রাত ১২টার দিকে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। এরপর রাত দেড়টার দিকে প্রথম আলো অফিসসহ শহরের বিভিন্ন এলাকার আওয়ামী লীগ নেতাদের বাড়িঘরেও হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।
এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর জানান, এ ধরনের কিছু খবর শুনেছি। তবে এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ এখনো পাইনি। অভিযোগ পেলে খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। অরাজকতা রোধে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।’
নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com
কমেন্ট বক্স