ফেনী-৩ আসনে গণমানুষের ভরসার প্রতীক হয়ে উঠছেন মোঃ সাইফ উদ্দিন শিপন
আপডেট সময় :
২০২৫-১২-১৮ ২৩:২৫:০৯
ফেনী-৩ আসনে গণমানুষের ভরসার প্রতীক হয়ে উঠছেন মোঃ সাইফ উদ্দিন শিপন
জাহিদ হাসান চৌধুরী: ফেনী জেলা প্রতিনিধি
জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর ফেনী-৩ আসনে নির্বাচনী মাঠ ক্রমেই সরগরম হয়ে উঠছে। দীর্ঘদিন পর একটি অংশগ্রহণমূলক নির্বাচনের প্রত্যাশায় ভোটারদের মধ্যে নতুন করে আগ্রহ দেখা যাচ্ছে। এই প্রেক্ষাপটে আলোচনায় আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মোঃ সাইফ উদ্দিন শিপন।
দীর্ঘ দেড় দশকের বেশি সময় ধরে জেঁকে বসে থাকা স্বৈরাচারী শাসনের পতনের পর জনমনে ফিরেছে স্বস্তি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ভোটারদের মনে জন্ম নিচ্ছে নতুন আশা ও প্রত্যাশা। প্রার্থীরাও বসে নেই। বৈষম্যহীন নতুন বাংলাদেশ গঠনের প্রতিশ্রুতি নিয়ে তারা ছুটে চলেছেন মানুষের দুয়ারে দুয়ারে।
ফেনী-৩ আসন ঘুরে এমনই নির্বাচনী চিত্র লক্ষ্য করা গেছে। তবে এর পাশাপাশি উদ্বেগের দিকও সামনে এসেছে। সাম্প্রতিক সময়ে ইনকিলাব মঞ্চের মুখপাত্র, ঢাকা ৮ আসনে সংসদ সদস্য পদপ্রার্থী শরীফ ওসমান হাদীর উপর হামলা, আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং বিচারহীনতার সংস্কৃতি নিয়ে প্রশ্ন উঠছে জনমনে। স্বয়ং প্রার্থীরাই যখন নিরাপত্তাহীনতায় ভোগেন, তখন প্রকৃত অর্থে লেভেল প্লেয়িং ফিল্ড কতটা নিশ্চিত হয়েছে তা নিয়ে সংশয় প্রকাশ করছেন মাঠে থাকা নেতাকর্মীরা। এমন বাস্তবতায় শান্ত, পরিচ্ছন্ন ও জনসম্পৃক্ত রাজনীতির দাবি আরও জোরালো হচ্ছে।
এই প্রেক্ষাপটে জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রচার ও গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত ফেনী-৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মোঃ সাইফ উদ্দিন শিপন। তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের চট্টগ্রাম মহানগরের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছেন। পিতৃভূমি দাগনভূঞা ও সোনাগাজী উপজেলার মানুষের সেবা এবং দেশে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে একটি কল্যাণ রাষ্ট্র গঠনে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন তিনি।
চট্টগ্রামের একজন পরিচিত ব্যবসায়ী সাইফ উদ্দিন শিপন বিগত বছরগুলোতে নিয়মিতভাবে মানুষের কল্যাণে কাজ করে আসছেন। বন্যায় প্লাবিত মানুষের জন্য খাদ্য সহায়তা, ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন, করোনা মহামারীতে আর্থিক সহায়তা প্রদান, মৃত ব্যক্তির দাফনে সহযোগিতা এবং বিভিন্ন দুর্যোগে মানুষের পাশে দাঁড়াতে তাকে সবসময়ই সক্রিয় দেখা গেছে। সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথেও যুক্ত রয়েছেন, যার ফলে মানুষের কাছে তিনি আস্থার প্রতীক হিসেবে পরিচিত হয়ে উঠেছেন।
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে আলাপকালে তারা জানান,
“সাইফ উদ্দিন শিপনের বড় শক্তি তার সহজ উপস্থিতি ও মানুষের কথা শোনার মানসিকতা। দলীয় রাজনীতির বাইরে গিয়েও সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত থাকার কারণে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে তার যোগাযোগ গড়ে উঠেছে। অনেকেই মনে করছেন, তিনি ক্ষমতার রাজনীতি নয়, বরং সেবার রাজনীতিকে গুরুত্ব দেন। আমরা তাকে বিপদের সময়ও পাশে পেয়েছি। এবং তিনি সৎ যোগ্য আস্থা ভাজন মানুষ, যিনি কথা দিয়ে কথা রাখতে জানেন এটাই বড় কথা।”
নিজের অবস্থান পরিষ্কার করে সাইফ উদ্দিন শিপন বলেন,
“আমি ক্ষমতার জন্য রাজনীতি করতে আসিনি। দাগনভূঞা ও সোনাগাজীর মানুষের অধিকার, নিরাপত্তা ও সম্মানের জন্য কাজ করতেই এই পথচলা। একটি ইনসাফ ভিত্তিক ও মানবিক সমাজ গড়াই আমার লক্ষ্য।” তিনি আরো বলেন ফেনী-৩ এর মানুষ সম্মান, নিরাপত্তা আর ন্যায়বিচার চায়। আমি নির্বাচিত হলে এই এলাকার মানুষ যেন রাষ্ট্রের কাছে অবহেলিত না থাকে, সেই দায়িত্ব নিয়েই কাজ করতে চাই। জনগণের দুর্ভোগ লাঘবে কার্যকরী ভূমিকা পালন করতে।
সোনাগাজী ও দাগনভূঞার মানুষ সাইফ উদ্দিন শিপনকে ঘিরে নতুন আশায় বুক বাঁধছেন। দলীয় কার্যক্রমে সক্রিয় উপস্থিতি, মানুষের খোঁজখবর নেওয়া এবং সবাইকে আপন করে নেওয়ার গুণ তাকে এই অঞ্চলে জনপ্রিয় করে তুলেছে। তিনি নিজেও ফেনী-৩ আসনের মানুষের ভরসার প্রতীক হয়ে উঠতে চান বলে জানিয়েছেন।
আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে ব্যাপক প্রচার প্রচারণা ও গণসংযোগে ব্যস্ত রয়েছেন সাইফ উদ্দিন শিপন। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর পীর সাহেব চরমোনাই তাকে আনুষ্ঠানিকভাবে প্রার্থী ঘোষণা করার পর তৃণমূল পর্যায়ে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। আনন্দঘন পরিবেশে এগিয়ে চলছে নির্বাচনের প্রস্তুতি। সাথে সাথে ফেনী-৩ আসনে তিনি ধীরে ধীরে জন মানুষের ভরসার প্রতীক হয়ে উঠছেন বলে মনে করছেন স্থানীয়রা।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স