ঢাকা , রবিবার, ০২ অগাস্ট ২০২৬ , ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

লংগদুতে বিজিবির ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও ওষুধ বিতরণ


আপডেট সময় : ২০২৫-১২-১৮ ১৮:২২:০৫
লংগদুতে বিজিবির ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও ওষুধ বিতরণ লংগদুতে বিজিবির ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও ওষুধ বিতরণ
বিপ্লব ইসলাম, 
লংগদু (রাঙ্গামাটি)


পার্বত্য অঞ্চলের সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি)-এর উদ্যোগে লংগদু উপজেলার রাজনগর এলাকায় ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও ওষুধ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) আয়োজিত এ মেডিক্যাল ক্যাম্পে এলাকার অসহায়, দরিদ্র ও পিছিয়ে পড়া পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর নারী-পুরুষ ও শিশুদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। ক্যাম্পে রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি)-এর মেডিক্যাল অফিসারসহ অভিজ্ঞ মেডিক্যাল টিম বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদের চিকিৎসা দেন এবং প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করেন।

এ সময় মোট ৪০ জন রোগী চিকিৎসা সেবা গ্রহণ করেন। চিকিৎসার পাশাপাশি রোগীদের স্বাস্থ্যবিধি মেনে চলা, পরিচ্ছন্নতা রক্ষা এবং নিয়মিত চিকিৎসা গ্রহণের বিষয়ে সচেতনতামূলক পরামর্শ প্রদান করা হয়।

এ ধরনের মানবিক কার্যক্রম পার্বত্য এলাকার জনগণের মাঝে বিজিবির প্রতি আস্থা ও ইতিবাচক মনোভাব সৃষ্টি করেছে। সংশ্লিষ্টরা জানান, ভবিষ্যতেও পার্বত্য অঞ্চলের মানুষের কল্যাণে বিজিবির এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ