বানারীপাড়ায় আওয়ামী লীগ নেতা সাইদুর রহমান গ্রেপ্তার
আপডেট সময় :
২০২৫-১২-১৮ ১৬:১৫:৩৫
বানারীপাড়ায় আওয়ামী লীগ নেতা সাইদুর রহমান গ্রেপ্তার
রাহাদ সুমন,
বিশেষ প্রতিনিধি:
বরিশালের বানারীপাড়ায় কার্যক্রম নিষিদ্ধ উপজেলার সৈয়দকাঠী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক এম. সাইদুর রহমানকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে রাজনৈতিক মামলার আসামী হিসেবে তাকে বরিশালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। এর আগে বুধবার (১৭ ডিসেম্বর) বিকালে উপজেলার সৈয়দকাঠী ইউনিয়নের আউয়ার বাজারে বানারীপাড়া থানা পুলিশের বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মজিবুর রহমান জানান, বুধবার বিকালে গ্রেপ্তার করে বৃহস্পতিবার সকালে কার্যক্রম নিষিদ্ধ সৈয়দকাঠী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক সাইদুর রহমানকে বরিশাল আদালতে পাঠানো হয়েছে। ###
নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com
কমেন্ট বক্স