চুয়াডাঙ্গায় ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ত্রৈমাসিক মতবিনিময়
আপডেট সময় :
২০২৫-১২-১৮ ১৩:৫৫:০৮
চুয়াডাঙ্গায় ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ত্রৈমাসিক মতবিনিময়
চুয়াডাঙ্গা ডেস্ক:
চুয়াডাঙ্গায় ঝুকিপূর্ণ জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ত্রৈমাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর ২০২৫) বেলা ১২টায় হাসপাতালের কনফারেন্স রুমে মুক্ত আকাশ বাংলাদেশ পরিচালিত চুয়াডাঙ্গা আউটলেটের উদ্যোগে সদর হাসপাতাল কর্তৃপক্ষ ও শিরায় মাদকগ্রহণকারী ঝুকিপূর্ণ জনগোষ্ঠীর সঙ্গে এ সভার আয়োজন করা হয়।
সভায় চুয়াডাঙ্গা আউটলেটের ম্যানেজার জুবায়ের আলী পাবেলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. বিদ্যুৎ কুমার বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আবাসিক মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ রকিব হাদী।
এ সময় আরও উপস্থিত ছিলেন ডেপুটি নার্সিং সুপারেনটেনডেন্ট মোছা. নাজমুন নাহারসহ হাসপাতালের অন্যান্য সিনিয়র নার্স ও কর্মকর্তা। পাশাপাশি মুক্ত আকাশ বাংলাদেশ থেকে সেবা গ্রহণকারী মাদকসেবীরাসহ ২০জন সভায় অংশ নেন।
সভায় বক্তারা মাদকসেবীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। একই সঙ্গে মাদকসেবীদের স্বাস্থ্য সুরক্ষা ও সচেতনতা বৃদ্ধিতে মুক্ত আকাশ বাংলাদেশের মানবিক ও প্রশংসনীয় কার্যক্রমের ভূয়সী প্রশংসা করা হয়।
নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com
কমেন্ট বক্স