ভেড়ামারায় কাভার্ডভ্যানের চাপায় দুই পুলিশ সদস্য নিহত
আপডেট সময় :
২০২৫-১২-১৬ ২০:০৭:৪৯
ভেড়ামারায় কাভার্ডভ্যানের চাপায় দুই পুলিশ সদস্য নিহত
রফিকুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি :
কুষ্টিয়ার ভেড়ামারায় কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী দুই পুলিশ সদস্য নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বেলা ১২টার দিকে লালন শাহ সেতুর কাছে এই দূর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-
ইন্সপেক্টর মোজাহারুল ইসলাম ও এএসআই কয়েদ উদ্দিন। তারা দুইজনই পাবনা জেলার ঈশ্বরদী ডি.এস.বি পুলিশের তে কর্মরত বলে জানা গেছে।
এ বিষয়ে চৌড়হাস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ জানান, বেলা ১২টার দিকে লালন শাহ সেতু পার হয়ে এসে কুষ্টিয়ামুখী সড়কে এ দুর্ঘটনার শিকার হন তারা। ওই দুই পুলিশ সদস্য ঈশ্বরদী থেকে কুষ্টিয়ার দিকে আসছিলেন। পথিমধ্যে অজ্ঞাত একটি কাভাডভ্যান পেছন থেকে তাদের চাপা দিলে ঘটনাস্থলেই তারা মারা যান।
নিহতদের মরদেহ ২৫০ সংখ্যাবিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স