ঢাকা , রবিবার, ০২ অগাস্ট ২০২৬ , ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কাউখালীতে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত


আপডেট সময় : ২০২৫-১২-১৫ ১৭:০৪:০০
কাউখালীতে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত কাউখালীতে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত
কাউখালী প্রতিনিধি। 


পিরোজপুরের কাউখালীতে সোমবার (১৫ ডিসেম্বর) বেলা ১১ টায় থানা পুলিশের আয়োজনে পুলিশই জনতা, জনতাই পুলিশ এই প্রতিপাদকে সামনে রেখে, মাদক, চাঁদাবাজি, সন্ত্রাস, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে কাউখালী থানা প্রাঙ্গনে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়। কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইয়াকুব হোসাইন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার নেছারাবাদ সার্কেল সাবিহা মেহেবুবা।

এ সময় বক্তব্য রাখেন, কাউখালী প্রেস ক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক রিয়াদ মাহমুদ সিকদার, সিনিয়র সাংবাদিক এনামুল হক, উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মোঃ আলী হোসেন হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক হাফেজ মোঃ হাফিজুল্লাহ, শিক্ষক মেহেদী হাসান নয়ন, ইউপি সদস্য আজম আলী খান, রুবেল রিয়াজি, মেহেদী হাসান রুবেল, ব্যবসায়ী আব্দুর রাজ্জাক, দফাদার আব্দুল মান্নান, গৃহিণী খাদিজা বেগম,  অনুষ্ঠানের সঞ্চালনের দায়িত্ব পালন করেন, কাউখালী থানার এসআই  মাসুদ আল মামুন।

অনুষ্ঠানে উপস্থিত প্রধান অতিথি সিনিয়র সহকারী পুলিশ সুপার সাবিহা মেহবুবা বলেন, পুলিশ হল জনগণের বন্ধু। পুলিশ সবসময় আপনাদের সেবায় নিয়োজিত রয়েছে। যারা মাদকের সঙ্গে জড়িত তাদেরকে গ্রেফতার করে মাদকমুক্ত এলাকা করতে হবে। অপরাধী যেই হোক না কেন তাকে আইনের আওতায় আনা হবে। অপরাধ সংক্রান্ত কোনো ঘটনা ঘটলে পুলিশকে তথ্য দিবেন। দরকার বোধে আমাকে মোবাইল ফোনে তথ্য জানাবেন। আপনাদের নাম প্রকাশ করা হইবে না।

আগামী জাতীয় সংসদ সুন্দর ও সুষ্ঠু নির্বাচনের সাথে আপনারা আইন-শৃঙ্খলা বাহিনীকে সহায়তা করুন। যেকোনো পরিস্থিতিতে পুলিশ বাহিনী সজাগ দৃষ্টি রাখছে।অনুষ্ঠানের সভাপতি ওসি মোঃ ইয়াকুব হোসাইন বলেন, এ দেশটা আমাদের সবাই, সবাইকে মিলেমিশে দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে হবে।  তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে। মাদকের বিরুদ্ধে আমরা ইতিমধ্যেই যুদ্ধ ঘোষণা করেছি। সাক্ষীর অভাবে মামলা দুর্বল হয়ে যায়, তখন আসামিরা সহজে জামিনে বের হয়ে যায়।

নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ