বোয়ালখালী স্বাস্থ্য কমপ্লেক্সে একদিনে ৮ নবজাতকের জন্ম
আপডেট সময় :
২০২৫-১২-১৪ ২০:১৭:৪১
বোয়ালখালী স্বাস্থ্য কমপ্লেক্সে একদিনে ৮ নবজাতকের জন্ম
এম মনির চৌধুরী রানা চট্টগ্রাম
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একদিনে স্বাভাবিক প্রসবের মাধ্যমে ৮ নবজাতকের জন্ম হয়েছে। এর মধ্যে ২টি পুত্রসন্তান ও ৬টি কন্যাসন্তান। মা ও নবজাতকরা সবাই সুস্থ আছেন বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।
রোববার (১৪ ডিসেম্বর) বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাফরিন জাহেদ জিতি বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রসূতি সেবার আওতায় বিনামূল্যে স্বাভাবিক ডেলিভারি সেবা দেওয়া হচ্ছে। ডেলিভারির পর মা ও শিশুর জন্য এক মাসের প্রয়োজনীয় ওষুধও বিনা মূল্যে সরবরাহ করা হয়।
ডা. জাফরিন জাহেদ জিতি আর ও বলেন, হাসপাতালে প্রসূতিদের জন্য অফিস সময়ে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা সরকারি হাসপাতালের নির্ধারিত ন্যূনতম খরচে করা যায়। জরুরি প্রয়োজনে হাসপাতালেই রক্ত পরিসঞ্চালনের ব্যবস্থা রয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভেরিফায়েড ফেসবুক পেজ সূত্রে জানা গেছে, ডা. জাফরিন জাহেদ জিতির সার্বিক পর্যবেক্ষন ও তত্ত্বাবধানে এখানে নিয়মিত স্বাভাবিক ও সিজারিয়ান উভয় ধরনের ডেলিভারি সেবা চালু রয়েছে। গর্ভবতী নারীদের বহির্বিভাগের নির্ধারিত কক্ষে নিয়মিত চিকিৎসা দেওয়া হয়। ডেলিভারির আগে গর্ভবতী নারীদের অফিস সময়ে এসে গাইনি বিশেষজ্ঞের পরামর্শ নেওয়ার জন্য ও আহ্বান জানানো হয়েছে।
স্থানীয়দের মতে, উপজেলা পর্যায়ে এ ধরনের নিয়মিত ও মানসম্মত মাতৃসেবা মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স