রাজস্থলীতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
আপডেট সময় :
২০২৫-১২-১৪ ১৭:২৬:১৯
রাজস্থলীতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
রাজস্থলী (রাঙ্গামাটি)ঃপ্রতিনিধি
১৪ ডিসেম্বর :
আজ ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। দিনটি পৃথিবীর ইতিহাসে এক কালো অধ্যায় হিসেবে চিহ্নিত। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে বিজয়ের চূড়ান্ত মুহূর্তে এই দিনে দখলদার পাকিস্তানি বাহিনী ও তাদের এদেশীয় দোসর রাজাকার, আলবদর ও আলশামস বাহিনীর সদস্যরা বাংলার শ্রেষ্ঠ সন্তানদের নৃশংসভাবে হত্যা করে।
রাঙ্গামাটির রাজস্থলী উপজেলায় রবিবার (১৪ ডিসেম্বর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিনা আক্তার এর সভাপতিত্বে শহীদ বুদ্ধিজীবী দিবস অনুষ্টিত হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, পাকিস্তানি বাহিনীর সুপরিকল্পিত নীলনকশা অনুযায়ী দেশের খ্যাতনামা শিক্ষাবিদ, সাংবাদিক, সাহিত্যিক, চিকিৎসক, বিজ্ঞানী, আইনজীবী, শিল্পী, দার্শনিক ও রাজনৈতিক চিন্তাবিদরা এই বর্বর হত্যাযজ্ঞের শিকার হন। পরাজয় আসন্ন জেনে বাঙালি জাতিকে মেধাশূন্য করার লক্ষ্যে তারা এই জঘন্য পরিকল্পনা বাস্তবায়ন করে।
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাজস্থলী উপজেলায় নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করা হয়। এ উপলক্ষে উপজেলা প্রশাসন, রাজনৈতিক দল, পৃথকভাবে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভার আয়োজন করে।
এসময় বক্তব্য রাখেন রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিনা আক্তার তিনি বলেন,
“শহীদ বুদ্ধিজীবীরা আমাদের জাতির শ্রেষ্ঠ সম্পদ। তাঁদের আত্মত্যাগ কখনোই বিস্মৃত হওয়ার নয়।”
উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার চাঁদ আলী বলেন,“বুদ্ধিজীবী হত্যাকাণ্ড ছিল স্বাধীনতাবিরোধী শক্তির সবচেয়ে নৃশংস ষড়যন্ত্র, যা ইতিহাসে চিরকাল কলঙ্ক হয়ে থাকবে।”
এছাড়াও রাজস্থলী স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নওশাদ খান, রাজস্থলী থানার ওসি খালেদ হেসেন, নির্বাচন কর্মকর্তা অণিক বড়ুয়া, প্রাথমিক শিক্ষা অফিসার তাজুরুল ইসলাম, স্থানীয় জনপ্রতিনিধি, ভিবিন্ন দপ্তরের কর্মকর্তাসহ শিক্ষাবিদ এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, শহীদ বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের মাত্র দুই দিন পর ১৬ ডিসেম্বর জেনারেল নিয়াজির নেতৃত্বে পাকিস্তানি বাহিনী যৌথ বাহিনীর কাছে আত্মসমর্পণ করে এবং স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশের অভ্যুদয় ঘটে।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স