মুলাদী প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন, সাবেক ৩বারের সফল প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় মুলাদীতে দোয়া-মোনাজাতের আয়োজন করে উপজেলা, পৌরসভা বিএনপি ও অঙ্গসংগঠন। গতকাল শনিবার বিকাল ৩টায় মুলাদী সরকারী মাহমুদজান মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত দোয়া-মোনাজাতে প্রধান অতিথির বক্তব্যে, বিএনপির ভাইস প্রেসিডেন্ট, সাবেক বার কাউন্সিল এর বার বার নির্বাচিত সভাপতি, জাতীয়তাবাদী আইনজীবি ফোরামের কেন্দ্রীয় সভাপতি, মুলাদী-বাবুগঞ্জ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী আলহাজ¦ এ্যাড. জয়নুল আবেদিন বলেন, খালেদা জিয়া সুস্থ থাকলে বাংলাদেশ সুস্থ থাকবে, তিনি বাংলাদেশের মানুষের হাতে গনতন্ত্র ফিরিয়ে দিয়েছিলেন, তার সুস্থতার জন্য বাংলাদেশের সকল ধর্মের মানুষ আজ মাহন আল্লাহর কাছে প্রার্থনা করছে।
মুলাদী উপজেলা বিএনপির আহবায়ক অধ্যাপক শরীয়ত উল্লার সভাপতিত্বে ও সদস্য সচিব কাজী কামাল হোসেনের সঞ্চালনায় দোয়া-মোনাজাত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উত্তর আধুনিক মেডিকেল কলেজ এর ড্যাব সভাপতি প্রফেসর ডাঃ জাহানারা লাইজু, মুলাদী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন-আহবায়ক অধ্যক্ষ আবিদুর রহমান হুমায়ন, মুলাদী পৌরসভা বিএনপির আহবায়ক এনামুল হক ইনু, সদস্য সচিব মিজানুর রহমান হাওলাদার, সিনিয়র যুগ্ন-আহবায়ক হাবিবুর রহমান সাবু, কেন্দ্রীয় যুবদলের আইন বিষয়ক সম্পাদক এ্যাড. ইউনুস আলী রবি, বরিশাল উত্তর জেলা স্বেচ্ছাসেবকদল সদস্য সচিব কামরুল আহসান, জেলা ছাত্রদল সভাপতি মাহফুজুল আলম মিঠু, উপজেলা কৃষকদল সভাপতি সালাম কবির, উপজেলা শ্রমীকদল সভাপতি আলী আজম, উত্তর জেলা যুবদলের যুগ্ন-আহবায়ক শাহ আলম হাওলাদার, উপজেলা যুবদলের আহবায়ক মিজানুর রহমান, পৌরসভা যুবদলের আহবায়ক রফিকুল ইসলাম ঢালী, উপজেলা যুবদল সদস্য সচিব আরিফুর রহমান টিটু, পৌরসভা যুবদল সদস্য সচিব শফিকুল ইসলাম শাওন, উপজেলা স্বেচ্ছাসেবকদল আহবায়ক রোকনুজ্জামান মোল্লা, সদস্য সচিব আবু জাহিদ মোল্লা, পৌরসভা স্বেচ্ছাসেবকদল সদস্য সচিব ইউনুস হাওলাদার, উপজেলা ছাত্রদল আহবায়ক মহিউদ্দিন ঢালী, সদস্য সচিব জুলফিকার আহম্মেদ বেল্লাল।
দোয়া মোনাজাতে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক সিহাব উদ্দিন পেসকার, জাহাঙ্গীর হোসেন কবিরাজ, কাজী ইকবাল, অধ্যাপক মনিরুজ্জামান, আলমগীর সিকদার, জসিম সিকদার, মমিউর রহমান মাসুদ, মোশররফ ঢালী, সায়লা সারমিন মিমু, পৌরসভা বিএনপির যুগ্ন-আহবায়ক মিজানুর রহমান বাচ্চু, ইদ্রিসুর রহমান সরদার, আনিসুর রহমান আলাল, অধ্যক্ষ ইফতেখার আলম লিটন, কামাল হোসেন অপু মোল্লা, সাইদুর রহমান জীবন, স্বপন হাওলাদার, জাকির হোসেন খান, উপজেলা মহিলাদল সভাপতি ইসরাত জাহান লিলি, কলেজ ছাত্রদল সভাপতি রিফাত মল্লিক, সাধারন সম্পদক কাওসার হোসেন সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতবৃন্দ।