ঢাকা , বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬ , ৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

কালকিনিতে সমবায় সমিতি ফাসিয়াতলা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ৩৩তম বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত


আপডেট সময় : ২০২৫-১২-১৪ ০১:১৬:০৮
কালকিনিতে সমবায় সমিতি ফাসিয়াতলা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ৩৩তম বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত কালকিনিতে সমবায় সমিতি ফাসিয়াতলা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ৩৩তম বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত
আশরাফুর রহমান হাকিম, নিজস্ব প্রতিবেদক :

ব্যাপক আয়োজন আর সদস্যদের স্বতঃস্ফুর্ত অংশগ্রহনের মধ্যে দিয়ে মাদারীপুরের কালকিনি উপজেলার বৃহত্তম সমবায় সমিতি ফাসিয়াতলা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ৩৩তম বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (১৩ ডিসেম্বর) সকালে কালকিনি উপজেলার ফাসিয়াতলা বাজারে সংগঠনের নিজস্ব কার্যালয়ে জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে এই সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে ফাসিয়াতলা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোঃ আব্দুল মান্নান ফকিরের সভাপতিত্ব ও সাধারন সম্পাদক মোঃ রেজাউল করিম সঞ্চালনা করেন।

সমিতির বার্ষিক প্রতিবেদন তুলে ধরেন ব্যবস্থাপনা কমিটির সেক্রেটারি মোঃ রেজাউল করিম, ঋণ কমিটির এস এম এ রহমান, পর্যবেক্ষণ কমিটির সোহরাফ হোসেন কিরন, শিক্ষা কমিটির মোঃ জিন্নাত খন্দকার।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কালকিনি উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ মনির হোসেন, কালবের ঘ অঞ্চলের ম্যানেজিং ডিরেক্টর মনিকা মুন্সী,  ফাসিয়াতলা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির সহ-সভাপতি মোঃ শহিদুল হক, ঝণ কমিটির সভাপতি এস এম এ রহমান, পর্যবেক্ষণ কমিটির সভাপতি সোহরাফ হোসেন কিরন, আলীনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও সমিতির প্রতিষ্ঠাতা সদস্য হাফিজুর রহমান মিলন, কালবের উপজেলা ব্যবস্থাপক সুজন দাশ, ঝণ কমিটির সম্পাদক এনামুল হক সরদার, সদস্য মোঃ মনির হোসেন, মোঃ সাদিকুর রহমান, মোঃ হাসেম ফকির, মোঃ সালাম মুন্সী, ঝণ কমিটি, পর্যবেক্ষণ কমিটি, শিক্ষা কমিটি, সাংবাদিকসহ অত্র সমিতির সদস্যবৃন্দ।




নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ