গণসংযোগ ও পথসভায় মানুষের ঢল আরিফুল হক চৌধুরীকে পেয়ে এবার নতুন করে আশায় বুক বাঁধছেন কোম্পানীগঞ্জ গোয়াইনঘাট ও জৈন্তাপুরবাসী
আপডেট সময় :
২০২৫-১২-১৩ ০১:১৫:০৫
গণসংযোগ ও পথসভায় মানুষের ঢল আরিফুল হক চৌধুরীকে পেয়ে এবার নতুন করে আশায় বুক বাঁধছেন কোম্পানীগঞ্জ গোয়াইনঘাট ও জৈন্তাপুরবাসী
নিজস্ব প্রতিবেদক
কখনো গাড়ীতে-কখনো হেটে গ্রামের পর গ্রাম পাড়ি দিয়ে কোম্পানীগঞ্জ গোয়াইনঘাট ও জৈন্তাপুরবাসীর দীর্ঘদিনের বঞ্চনা আর অবহেলার কথা শুনতে প্রতিদিন নিরলসভাবে ছুটে চলেছেন আরিফুল হক চৌধুরী।
আধুনিক সিলেট সিটি গড়ে তোলার রুপকার বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীকে সংসদ সদস্য প্রার্থী হিসেবে পেয়ে এবার নতুন করে আশায় বুক বাঁধছেন তিন উপজেলার মানুষ। তাঁকে ঘিরেই স্বপ্ন দেখছেন তারা। তারা জানেন এই তিন উপজেলার দীর্ঘদিনের পুঞ্জিভূত সমস্যা সমাধানের জন্য 'কর্মবীর' হিসেবে খ্যাত আরিফুল হক চৌধুরীর মতো যোগ্য ব্যক্তিত্বই প্রয়োজন। সেজন্য বিএনপি মনোনীত সিলেট-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী আরিফুল হক চৌধুরী যেদিকেই যাচ্ছেন সেদিকেই নামছে জনস্রোত।
প্রতিদিনের মতো শুক্রবারও (১২ডিসেম্বর) গোয়াইনঘাট উপজেলার ১০নং আলীর গাঁও নিউনিয়ন, কোওর বাজার বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে গণসংযোগ ও পথসভায় মানুষের ঢল নামল।
এসময় আরিফুল হক চৌধুরী বলেন, এই জনপদগুলো কতটা অবহেলিত, উন্নয়ন থেকে বঞ্চিত, আমি নিজ চোঁখে না দেখলে বিশ্বাস করতাম না। যদি বিএনপি সরকার গঠন করে, আপনারা আমাকে বিজয়ী করেন ইনশাআল্লাহ একবছরের মধ্যেই পরিবর্তের দৃশ্য দেখতে পারবেন। তিনি বলেন, প্রাকৃতিক সম্পদকে উন্নয়নের কাজে লাগিয়ে এলাকায় শিল্প, কলকারখানা, পর্যটন এলাকা গড়ে তুলতে পারলে প্রচুর কর্মসংস্থানের সুযোগ তৈরী হবে।
ব্যবসা, বাণিজ্যের প্রসার ও বেকারত্ব রোধ হবে।
গণসংযোগকালে আরিফুল হক চৌধুরী তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থ্যতা কামনা করে এলাকার সবার কাছে দোয়া কামনা করেন।
স্থানীয় কোওর বাজারে আয়োজিত পথসভায় উপজেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি চেরাগ আলীর সভাপতিত্বে ও গোয়াইনঘাট উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা কামরুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা আব্দুস শুকুর, গোয়াইনঘাট উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম স্বপন, গোয়াইনঘাট উপজেলার ডৌবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আরিফ ইকবাল নেহাল, গোয়াইনঘাট উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক খালেদ আহমদ চেয়ারম্যান, উপজেলা তাঁতী দলের যুগ্ম আহবায়ক ছমির উদ্দিন, ১০নং আলীর গাঁও নিউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস শুকুর মেম্বার, মুফিজুর রহমান, শহিদুর রহমান, আজির উদ্দিন, হবিবুর রহমান, আলিম উদ্দিন, মাখই মিয়া, চেরাগ আলী, গোয়াইনঘাট কলেজ ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক তানজীদ আহমদ, সিলেট মেট্রাপলিটন ইউনিভার্সিটি ছাত্রদলের সাধারণ সম্পাদক আবু তানিম, ১০নং আলীর গাঁও নিউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি আসাদুজ্জামান কাওছার, আলীর গাঁও কলেজ ছাত্রদলের সভাপতি শাকিউল আম্বিয়া।
এদিকে সকালে উপজেলার ১০নং আলীর গাঁও নিউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ও বাজারে প্রচারণা, গণসংযোগ ও পথ সভা যোগ দেন। পরে তিনি পাঁচপাড়া জামে মসজিদে জুম্মার নামাজ আদায় করেন।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স