ঢাকায় বন্ধু উৎসব মাতাবেন মিটুল হক।
আপডেট সময় :
২০২৫-১২-১২ ১২:৪৮:৩০
ঢাকায় বন্ধু উৎসব মাতাবেন মিটুল হক।
বিনোদন প্রতিবেদক
বন্ধুত্ব হল সেই সোনালী বন্ধন, যা সময়ের ধুলোয় ম্লান হয় না, বরং পুরনো স্মৃতিকে খুঁড়ে এনে দেয় নতুন আনন্দ।
সেই পুরনো স্মৃতিকে জাগ্রত করতে ৯০ - এর এক ঝাঁক বন্ধুরা মিলিত হচ্ছে আজ। ঢাকার অদূরে বেলনা ইকো রির্সোট - কেরানীগঞ্জে আজকে অনুষ্ঠিত হচ্ছে " বন্ধু উৎসব" ।
শৈশবের দিনগুলোকে আরেকবার ফিরে পেতে সবার মনে এক উৎসবের আমেজ বিরাজ করছে। পুরানো দিনের গল্প, স্কুল-কলেজের ক্লাসের ফাঁকে করা দুষ্টুমি, শিক্ষকদের বকা, প্রথম প্রেমের স্মৃতি—সবই যেন ফিরে আসছে আজকের এই ৯০ এর " বন্ধু উৎসব" পুনর্মিলনীতে।
একটা বয়সের পর নিজ নিজ হোমটাউন ছেড়ে কর্মক্ষেত্রের প্রয়োজনে অন্য শহরে চলে যায় কত বন্ধু। হয়তো কয়েকজন থেকে যায় প্রাণের শহরে বা গ্রামে। কিন্তু এমন বন্ধু উৎসবে দেশের বিভিন্ন জায়গা, এমনকি বিদেশ থেকেও অনেকে ছুটে আসেন আপনজনের কাছে।
ঠিক তেমনি আজকের এই উৎসবে রাঙিয়ে তুলতে আমেরিকা থেকে ছুঁটে এসেছেন, পৃথিবীর বহুদেশে বাংলা গানকে প্রতিনিধিত্ব করা বহুল জনপ্রিয় কন্ঠশিল্পী মিটুল হক৷ তিনি এই বন্ধু উৎসবে অংশগ্রহণ করার পাশাপাশি এবারের বাংলাদেশ সফরে দেশের বিভিন্ন জেলায় একাধিক কনসার্টে অংশগ্রহণ করবেন। এর আগে মিটুল হক আরও জানিয়েছেন, তার ভক্তদের জন্য তিনি এবার বেশকিছু নতুন মৌলিক গানে কন্ঠ দেবেন।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স