ঢাকা , শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬ , ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

কেশবপুর থানার নতুন ওসির সঙ্গে ইসলামী আন্দোলন প্রার্থীর সৌজন্য সাক্ষাৎ


আপডেট সময় : ২০২৫-১২-১১ ২১:২১:৪৬
কেশবপুর থানার নতুন ওসির সঙ্গে ইসলামী আন্দোলন প্রার্থীর সৌজন্য সাক্ষাৎ কেশবপুর থানার নতুন ওসির সঙ্গে ইসলামী আন্দোলন প্রার্থীর সৌজন্য সাক্ষাৎ
এস এম মামুন, যশোর

যশোর-৬ (কেশবপুর) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের প্রার্থী গাজী সহিদুল ইসলাম কেশবপুর থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি)-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। ১১ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেলে থানা কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সৌজন্য সাক্ষাতে গাজী সহিদুল ইসলাম কেশবপুরের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে দলের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস প্রদান করেন। এ সময় ওসি স্যারও নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ রাখার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কেশবপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা সিরাজুল ইসলাম, সহ-সভাপতি মাওলানা আবুল কাশেম, অর্থ সম্পাদক মাওলানা আনিসুর রহমান, কেশবপুর পৌর শাখার সেক্রেটারি মোহাম্মদ ইন্তাজ উদ্দিন।

এছাড়া উপস্থিত ছিলেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ কেশবপুর উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা আব্দুস সালাম, সহ-সভাপতি মোহাম্মদ মনির হোসেন, পৌর শ্রমিক আন্দোলনের সভাপতি মোঃ মোসলেম উদ্দিন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কেশবপুর উপজেলা শাখার সভাপতি মোহাম্মাদ মুরাদ খান, প্রকাশনা সম্পাদক মোঃ মোশারফ হোসেন এবং ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কেশবপুর উপজেলা শাখার সেক্রেটারি মোহাম্মদ আলফাজ হোসেন।

সৌজন্য সাক্ষাৎ শেষে নেতৃবৃন্দ শান্তিপূর্ণ নির্বাচন পরিচালনায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সার্বিক সফলতা কামনা করেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ